অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

নাটোরে অগ্নিকাণ্ডে ১০টি ঘর পুড়ে ছাই

নাটোর : নাটোরে সদর উপজেলার হালসা ইউনিয়নের মাহেষা গুচ্ছগ্রামে অগ্নিকাণ্ডে ১০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া ৩ টি গরু ও ৭ টি ছাগল মারা গেছে।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলম জানান, ভোরে মশা তাড়ানোর জন্য গোয়ালঘরের পাশে জ্বালানো আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

এতে গুচ্ছগ্রামের আলম, খোরশেদ, নুরজাহান, মুননাফ, মুরশিদ, দিপালী, শামসু মিস্ত্রি, শাহাজাহান, ইউসুফ আলী ও বুদ্ধু সদাগরের ঘর পুড়ে যায়।খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে দুই ঘণ্টা চেষ্টার পর সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

নাটোরে অগ্নিকাণ্ডে ১০টি ঘর পুড়ে ছাই

আপডেট টাইম : ০৫:৩১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০১৫