অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন Logo পাটগ্রাম সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ

হবিগঞ্জের বানিয়াচংয়ে সংঘর্ষে ওসিসহ আহত শতাধিক

হবিগঞ্জ: বানিয়াচং উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই দলের সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছেন। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছেন বানিয়াচং থানার ওসিসহ কয়েকজন পুলিশ সদস্যও। উপজেলা সদরের দক্ষিণ যাত্রাপাশায় বুধবার সন্ধ্যায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। বানিয়াচং থানার সেকেন্ড অফিসার শাহাজাহান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, বানিয়াচং থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায়। পরে এএসপি(উত্তর সার্কেল) সাজিদুর রহমানের নেতৃত্বে হবিগঞ্জ সদর থানা পুলিশ, দাঙ্গা পুলিশ ও বানিয়াচং থানা পুলিশ ৪৯ রাউন্ড টিয়ারশেল ও ৩৮ রাউন্ড ফাঁকাগুলি নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

পুলিশ কর্মকর্তা শাহাজাহান বলেছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, একই এলাকার টেনু মিয়া ও পলাশ গংদের মধ্যে বাড়ির ভূমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বুধবার এ নিয়ে টেনু ও পলাশের মধ্যে কথাকাটার এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে টেঁটা, ফিকল, বল্লমসহ দেশীয় অস্ত্র ব্যবহৃত হয়। প্রায় ৪ ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। এতে পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হন। তাদের বানিয়াচং হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক হওয়ায় টেঁটাবৃদ্ধ শান্তি মিয়া (৩০), আনোয়ার মিয়া (৩৫), চান মিয়া (২৫), অনু মিয়া (৪৫) ও সহিবুরকে (২৫) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

Tag :

১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন

হবিগঞ্জের বানিয়াচংয়ে সংঘর্ষে ওসিসহ আহত শতাধিক

আপডেট টাইম : ০৫:৪৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০১৫