পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় ঐক্যের ডাক ড. কামালের

image_96256_0বাংলার খবর২৪.কম: সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বর্তমান রাজনীতিকে অসুস্থ ও রুগ্ন আখ্যায়িত করে বলেছেন, দেশকে নিয়ে যে আকাঙ্খা ও স্বপ্ন দেখেছিলাম তা পূরন হয়নি। একজন উদ্বিগ্ন নাগরিক হিসেবে এ রুগ্ন রাজনীতি থেকে আমরা পরিত্রাণ চাই। আর এজন্য দরকার জাতীয় ঐক্যের। তাই দলমত নির্বিশেষে সকলকে নিয়ে সত্যিকার দেশ গড়ার লক্ষ্যে জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউট মিলনায়তনে গণফোরামের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ ঐক্যের আহবান জানান তিনি।

সভাপতির বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, “রুগ্ন রাজনীতি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এর একমাত্র চিকিৎসা জাতীয় ঐক্য।”

তিনি বলেন, “দেশের মালিক জনগণ। আমরা সেই রাজনীতি দেখতে চাই যে রাজনীতি জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে। গগণতন্ত্রের নামে আমরা অন্য কিছু মেন নেব না।”

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেন, “দেশে সবকিছু রাজনীতিকরণ করা হয়েছে। বাংলাদেশে নির্বাচনের যে পরিস্থিতি তাতে তত্ত্বাবধায়কের প্রয়োজন আছে।”

তিনি বলেন, “সংবিধান সংশোধনের আগে দেশের নাগরিকের ঐক্যমত থাকা উচিত। তাদের মতামত নেয়া উচিত।”

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় ঐক্যের ডাক ড. কামালের

আপডেট টাইম : ০৩:৪৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০১৪