পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রাজন হত্যাকাণ্ড: জালালাবাদ থানামকর্তা র তদন্ত কক্লোজড, দুই এসআই বরখাস্ত

সিলেট : শিশু সামিউল আলম রাজন হত্যার ঘটনায় গাফিলতি ও আসামিদের পালিয়ে যেতে সহায়তার অভিযোগে

জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেনকে ক্লোজড এবং উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন ও এসআই আমিনুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ।

শুক্রবার সন্ধ্যায় তিনি বলেন, পুলিশের ভূমিকা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনে গাফিলতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজন হত্যার ঘটনার পর পুলিশের বিরুদ্ধে মামলা নিতে গাফিলতি ও আসামিদের পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগ খতিয়ে দেখতে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রোকনের নেতৃত্বে গঠিত তিন সদস্যের কমিটি বৃহস্পতিবার রাতে পুলিশ কমিশনার কামরুল আহসানের কাছে প্রতিবেদন জমা দেয়।

এর পর দিন শুক্রবার দুপুরে সিলেট সফর শেষে ঢাকা ফেরার পথে ওসমানী বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেন, রাজন হত্যায় পুলিশের ভূমিকা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন অনুযায়ী দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে।

তিন দিনের সফরে সিলেট এসেই বুধবার রাজনের বাড়িতে গিয়ে তার বাবা-মাকে সান্ত¡না জানান স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। তার সফরের মধ্যেই প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি।

গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে শিশু রাজনকে পিটিয়ে হত্যা করে কয়েকজন। ওই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তারা ইন্টারনেটে ছড়িয়ে দিলে সারা দেশে ক্ষোভ সৃষ্টি হয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রাজন হত্যাকাণ্ড: জালালাবাদ থানামকর্তা র তদন্ত কক্লোজড, দুই এসআই বরখাস্ত

আপডেট টাইম : ০৫:৩৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০১৫