পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

সাকা পরিবারের কেউ প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেননি -অ্যাটর্নি জেনারেল

ডেস্ক : বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার চূড়ান্ত রায়ের আগে বিচারপতির সঙ্গে তার পরিবারের সদস্যদের বৈঠক নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে সালাউদ্দিন কাদের চৌধুরীর করা আপিলের রায়ের জন্য ২৯ জুলাই দিন নির্ধারিত রয়েছে।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, সাকা চৌধুরীর পরিবারের কোনো সদস্য প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেননি। এসব অভিযোগ এনে বিচারকদের প্রশ্নবিদ্ধ করতে এমন বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি আরও বলেন, ‘১৬ জুলাই একটি জাতীয় দৈনিকের উপ-সম্পাদকীয়তে বলা হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। অতি উৎসাহী কিছু লোকজন সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় নিয়ে অহেতুক বিভ্রান্তি ছড়াচ্ছেন। বিচারকদের প্রশ্নবিদ্ধ করতে এসব গুজব ছড়ানো হচ্ছে বলে মনে করেন তিনি।’

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ সর্বোচ্চ আদালতেও বহাল থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের আপিলের রায় প্রসঙ্গে মাহবুবে আলম বলেন, আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হতে পারে। এটা আমার অনুমান। যেহেতু এবার আপিলের রায় ঐকমত্যের ভিত্তিতে হয়েছে, সেহেতু একজন বিচারক রায় লিখবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

সাকা পরিবারের কেউ প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেননি -অ্যাটর্নি জেনারেল

আপডেট টাইম : ০৩:৪০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০১৫