পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পথশিশুকে বাঁচাতে জীবন দিলেন গার্মেন্টস কর্মী সুমন

ঢাকা : রাজধানীর বনানীর রেল লাইন থেকে পথশিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে সুমন (৩৫) নামের এক গার্মেন্টস কর্মী জীবন দিলেন। ময়না তদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেল চার টার দিকে বনানী রেল ক্রসিংয়ের পাশে রেল লাইনের উপর একটি পথশিশু খেলা করতে ছিল। এসময় একটি দ্রুতগামী ট্রেন আসলে সুমনে দৌড়ে গিয়ে শিশুটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। এতে শিশুটি বেঁচে গেলেও তিনি ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হন। পরে তার সহকর্মী নায়েব আলীসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যর চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

নিহত সুমন বনানীর মেডোনা ফ্যাশন নামক একটি গার্মেন্টসের স্টোর লোটার হিসেবে কর্মরত ছিলেন। সোমবার দুপুরে খাবার খেতে গিয়ে ওই পথশিশুকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিলেন।

নিহত সুমনের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল মাদারনগর গ্রামে। তিনি রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে থাকেন বলে জানা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পথশিশুকে বাঁচাতে জীবন দিলেন গার্মেন্টস কর্মী সুমন

আপডেট টাইম : ০৩:১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০১৫