পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ভারতে থাকার অনুমতি পেলেন আদনান সামি

ডেস্ক : অবশেষে ভারতে থাকার অনুমতি পেলেন পাকিস্তানি গায়ক আদনান সামি। মানবিক দিক বিবেচনায় তাকে ভারতের থাকার অনুমতি দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

লাহোরে জন্ম বলিউডের জনপ্রিয় এই গায়কের ভারতে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

তাই ৪৬ বছর বয়স্ক আদনান গত মে মাসের শেষের দিকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে মানবিক কারণে তাকে ভারতে থাকার জন্য আইনি ছাড়পত্র দেওয়ার আবেদন জানিয়েছিলেন।

ফরেইনার্স অ্যাক্ট-৩ এর আওতায় আদনান সামিকে ভারত থেকে বের করে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছিল। কিন্তু শেষ অবধি মানবিকতার খাতিরে জনপ্রিয় এই গায়ককে ভারতে থাকতে অনুমতি দেয়া হলো।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়, মানবিকতার খাতিরে আদনান সামির আবেদন মেনে তাকে যত দিন খুশি ভারতে থাকার অনুমতি দেয়া হয়েছে।

গত ২০০১ সালের ১৩ মার্চ প্রথম ভারতে আসেন আদনান। পাকজাত এই গায়ককে ভিসা দিয়েছিল ইসলামাবাদের ভারতীয় হাইকমিশন। একের পর এক হিট গান গিয়ে আদনান যখন ভারতের মন জিতছেন, তখন বেশ কয়েকবার তার ভিসার মেয়াদ বাড়ানো হচ্ছে।

তবে চলতি বছর ২৬ মে’র পর আর ভিসার মেয়াদ বাড়ানো হয়নি। কারণ পাক সরকার পাসপোর্ট পুনরায় নবায়নের বিষয়ে আগ্রহ দেখায়নি। শেষ অবধি আদনান ভারত সরকারের কাছে আবেদন জানান, যাতে তাকে ভারতে থাকতে দেয়া হয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ভারতে থাকার অনুমতি পেলেন আদনান সামি

আপডেট টাইম : ০২:৩৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০১৫