অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

নোয়াখালীতে যুবলীগের হামলায় ৩ এসআইসহ ৭ পুলিশ আহত

নোয়াখালী : নোয়াখালীর সেনবাগে অবৈধ মোটর সাইকেল আটক করায় যুবলীগের হামলায় পুলিশের তিন উপ-পরিদর্শক(এসআই)সহ ৭ পুলিশ আহত হয়েছে।

বুধবার সন্ধ্যায় সেনবাগ উপজেলা পরিষদের গেইটে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন-সেনবাগ থানার এসআই আমিনুল ইসলাম শিকদার, এসআই মাহবুবুর রহমান, এসআই নুরুল আমিন, কনষ্টেবল খালেদ, দিলীপ, তমিজ ও গাড়ি চালক মামুন রশিদ ।

এর মধ্যে গুরুতর আহতাবস্থায় এসআই মাহবুবকে (৩০) সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার ডিউটি অফিসার সাখাওয়াত হোসেন জানান, বুধবার সন্ধ্যায় সেনবাগ পৌরশহরের থানা মোড়ে সেনবাগ থানার একদল পুলিশ অবৈধ মোটর সাইকেল বিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় উপজেলা যুবলীগের আহবায়ক জাকারিয়া আল মামুনের ভাগিনা আল আমিনের মোটরসাইকেলটির কাগজপত্র না থাকায় আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

খবর পেয়ে যুবলীগ নেতা জাকারিয়া, পৌরযুবলীগ আহবায়ক রিপন, যুবলীগ নেতা তারেক, তুহিন, আলাউদ্দিন, দেলোয়ার ও সুজন এসে থানা থেকে মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। এসময় সেনবাগ থানার এসআই আমিনুল ইসলাম সিকদারের নেতৃত্বে একদল পুলিশ থানা থেকে বের হয়ে উপজেলা গেইটের সামনে পৌঁছালে যুবলীগের কর্মীরা তাদের গতি রোধ করে অতর্কিত হামলা ও কিলঘুষি মেরে তাদেরকে আহত করে। তাৎক্ষণাত খবরটি থানায় গেলে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ সময় হামলাকারীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে সেনবাগ থানার ওসি মোস্তফা কামালের সঙ্গে আলাপ করলে তিনি বলেন, হামলাকারীদের গ্রেফতারে সহকারী পুলিশ সুপার এএসপি ( বেগমগঞ্জ সার্কেল) সারের নেতৃত্বে অভিযান চলছে। বিস্তারিত পরে বলা যাবে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

নোয়াখালীতে যুবলীগের হামলায় ৩ এসআইসহ ৭ পুলিশ আহত

আপডেট টাইম : ০৩:৫৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০১৫