অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

লক্ষ্মীপুরে ইট দিয়ে থেঁতলে দেওয়া হল শিশুর মাথা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে পুকুর পাড়ে মলত্যাগ করার অপবাদ দিয়ে এক শিশুকে ইট দিয়ে মাথা থেঁতলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

প্রায় দুই সপ্তাহ আগের এ ঘটনায় আহত মো. শিপনকে (৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিপন কমলনগর উপজেলার সাহেবের হাট ইউনিয়নের চর জগবন্ধু গ্রামের আবুল কালামের ছেলে।

বৃহস্পতিবার শিশুটির চাচা মো. হাসান বাদী হয়ে চারজনকে আসামি করে কমলনগর থানায় মামলা দায়ের করেছেন।

মামলার প্রধান আসামি একই গ্রামের মৃত বশির উল্যার ছেলে মো. দিদার হোসেনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়।

এছাড়া সিলেট, খুলনা, বরগুনায় শিশু হত্যার ঘটনায় দেশে তোলপাড়ের মধ্যে লক্ষ্মীপুরে এ ঘটনার খবর এল।

মামলার বাদী মো. হাসান জানান, ২৭ জুলাই সোমবার বিকালে তার ভাতিজা শিপনের বিরুদ্ধে পুকুরের পাড়ে মলত্যাগ করার মিথ্যা অভিযোগ আনে গ্রেপ্তার দিদার।

“দুপক্ষের বাকবিতন্ডার একপর্যায়ে দিদার ইট দিয়ে শিপনের মাথায় আঘাত করলে তার মাথা থেঁতলে যায়।”

তিনি বলেন, তাকে প্রথমে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে হাসান বলেন, “তার অবস্থা আশঙ্কাজনক। শনিবার তার অপেরেশন হওয়ার কথা রয়েছে।”

কমলনগর থানার ওসি কবির আহাম্মদ বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মামলার প্রাধান আসামি দিদারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

লক্ষ্মীপুরে ইট দিয়ে থেঁতলে দেওয়া হল শিশুর মাথা

আপডেট টাইম : ০৪:৪০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০১৫