পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় Logo লালমনিরহাটে নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত Logo লালমনিরহাট মোগলহাট স্থলবন্দর চালুর সম্ভাবনায়- পরিদর্শনে দুই মন্ত্রী Logo বুড়িমারীতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে এলাকাবাসী Logo হাতীবান্ধা সীমান্তে ৬১ বিজিবির অভিযানে এস্কাপ সিরাপ ও গাঁজা জব্দ Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু Logo চলন্ত বাসে জন্ম, আজীবন বিনামূল্যে যাতায়াতের উপহার পেল শিশু Logo পাটগ্রাম সীমান্তে প্রায় ১৭ লাখ টাকার ভারতীয় চুইঝাল জব্দ Logo পাটগ্রামে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ৭ Logo হেলাল হোসেন কবির : সাংবাদিকতা ও কাব্যচর্চার দ্বৈত পরিচয়

শতাধিক যাত্রী নিয়ে আলজেরীয় বিমান নিখোঁজ

image_91932_0

বাংলার খবর ডেস্ক, আলজিয়ার্স: আবারো আকাশে হারিয়ে গেল বিমান। শতাধিক আরোহী নিয়ে বুরকিনা ফাসো থেকে আলজেরিয়ায় যাওয়ার পথে একটি বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বিবিসি জানায়, বৃহস্পতিবার বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাডউগু বিমানবন্দর থেকে উড্ডয়নের ৫০ মিনিট পর নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে বিমানটির সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

১৩৫ জন যাত্রী বহন করতে সক্ষম বিমানটি পর্তুগালের একটি ফার্মে তৈরি। নিখোঁজ বিমানটিতে ১১০ জন যাত্রী ছিলেন বলে কিছু সংবাদ মাধ্যম জানায়।

উড়োজাহাজটির আরোহীদের মধ্যে বেশিরভাগই আলজেরিয়ান নাগরিক বলে জানা যায়।

আলজেরিয়ার জাতীয় সংবাদ এজেন্সি এপিএস বিমানটির নিরুদ্দেশ হওয়ার ঘটনা স্বীকার করেছে। তবে বিমানটিতে মোট কতজন ছিলেন এখনো সেই সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি।

বিমানটির আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স এর উদ্দেশে রওনা দিয়েছিল।

বিমানটির খোঁজে এয়ার আলজেরি জরুরি পরিকল্পনা গ্রহণ করেছে বলে বার্তা সংস্থা এপিএস’কে জানিয়েছেন এয়ারলাইন্সটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

প্রসঙ্গত, চার মাস আগে গত ৮ মার্চ মালয়েশিয়া এয়ারলাইনসের একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ২৩৯ জন যাত্রী নিয়ে মাঝ আকাশে উধাও হয়ে যায়। ব্যাপক আন্তর্জাতিক চেষ্টার পরও বিমানটির কোনো হদিস এখনো পাওয়া যায়নি।

সর্বশেষ গত ১৭ জুলাই মালয়েশিয়া এয়ারলাইনসের আরেকটি বিমানের সঙ্গে কর্তৃপক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি ইউক্রেইনের সংঘাতপূর্ণ এলাকায় বিধ্বস্ত হলে ২৯৮ জন আরোহীর সবাই নিহত হন।

Tag :

পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

শতাধিক যাত্রী নিয়ে আলজেরীয় বিমান নিখোঁজ

আপডেট টাইম : ১২:৩৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০১৪