পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বগুড়ায় নারী নির্যাতন ও চাঁদাবাজীর মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জেলে

বগুড়া: চাঁদাবাজী, নারী নির্যাতনসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সম্পাদক ও কাগইল ইউনিয়ন পরিষদের বরখাস্তকৃত চেয়ারম্যান শফি আহমেদ স্বপনকে পুলিশ গ্রেফতার করেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

জেলা গোয়েন্দা পুলিশের সেকেন্ড অফিসার এসআই সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল বগুড়া শহরের সাবগ্রাম দ্বিতীয় বাইপাস সড়কে মোমিন চা স্টল থেকে শফি আহমেদ স্বপনকে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমিরুল ইসলাম শীর্ষ নিউজকে জানান, গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা স্বপন গাবতলী থানার তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা স্বপনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, চাঁদাবাজী, নারী নির্যাতনসহ বহু অভিযোগে রয়েছে। এর আগে শিবগঞ্জের চন্ডিহারায় একটি বাড়িতে পতিতাসহ আপত্তিকর অবস্থায় আটকের ঘটনায় তাকে চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বগুড়ায় নারী নির্যাতন ও চাঁদাবাজীর মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জেলে

আপডেট টাইম : ০৬:২২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০১৫