অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

জিনের বাদশাসহ আটক ২

নীলফামারী: নীলফামারীতে মোবাইল ফোনে সাধারণ মানুষজনকে প্রতারণা করে বিকাশের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মুল হোতাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, জেলার ডোমার উপজেলার দক্ষিণ আমবাড়ী গ্রামের সোহবার আলীর ছেলে সাইফুল ইসলাম (২১) এবং ডিমলা উপজেলার টুনির হাট এলাকার মফিজার রহমানের ছেলে হিমেল দীপ্ত (২৫)। নীলফামারী ও দিনাজপুর পুলিশ যৌথ অভিযান চালিয়ে দিনাজপুর শহরের নিমতলাস্থ আবাসিক হোটেল ইউনিক থেকে তাদের আটক করে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে পাওয়া যায় একাধিক মোবাইল ফোন, অসংখ্য মোবাইল সিম ও নগদ ৮৪ হাজার টাকা। নীলফামারী সহকারী পুলিশ সুপার সদর সার্কেল ফিরোজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে তারা মোবাইল ফোনে মানুষকে প্রতারিত করে বিকাশের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আসছিলো। এই প্রতারণার জন্য তারা মোবাইল ফোনে কমপক্ষে তিন শতাধিক মোবাইল সিম ব্যবহার করে। এছাড়া জিনের বাদশা সেজেও মোবাইল ফোনে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিতেন তারা। এই চক্রের আরো চারজনকে ৩ দিন আগে নীলফামারী শহরের বাবুপাড়া, ডোমারের চিকনমাটি ও ডিমলা বাবুরহাট থেকে গ্রেফতার করা হয়।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

জিনের বাদশাসহ আটক ২

আপডেট টাইম : ০৭:০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০১৫