অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ডাকাতি করে পালানোর সময় আটক ৪

নাটোর : নাটোরের বড়াইগ্রামে চালককে ছুরি মেরে বাস ডাকাতি করে পালানোর সময় চারজনকে আটক করেছে স্থানীয়রা। পরে গণপিটুনি দিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোল প্লাজা পার হওয়ার পর এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো- পাবনার সাঁথিয়া উপজেলার আফতাবনগর এলাকার লুৎফর রহমানের ছেলে রেজাউল করিম (২৭), ঈশ্বরদী উপজেলার আরামবাড়িয়া গ্রামের আরশেদ আলীর ছেলে মাজিদুল ইসলাম (৩২), কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ধরমপুর গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে আনোয়ার হোসের (৪০) ও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মানিকচাপড় গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আজিজুল হক (২৭)।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) এমরান হোসেন জানান, গতরাতে উত্তরা পরিবহনের যাত্রীবাহী একটি নৈশকোচ নারায়ণগঞ্জ থেকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা যাচ্ছিল। এ সময় গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোল প্লাজা পার হলে যাত্রীবেশে থাকা ডাকাতেরা অস্ত্রের মুখে বাসটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এতে বাধা দেওয়ায় বাসের চালক আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের ঝন্টুকে ছুরিকাঘাত করে তারা।

পরে তারা বাসের যাত্রীদের কাছ থেকে মালামাল লুট করে বনপাড়া-লালপুর সড়কের ভবানীপুর মোড়ে বাস থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাসের যাত্রীদের চিৎকার শুনে গ্রামবাসী ধাওয়া করে ডাকাত দলের চার সদস্যকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। পরে ওই চারজনকে গণপিটুনি দিয়ে তারা পুলিশের হাতে তুলে দেন।

বর্তমানে আটক চারজন নাটোর সদর হাসপাতাল ও বড়াইগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে বাসের চালক বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ডাকাতি করে পালানোর সময় আটক ৪

আপডেট টাইম : ০৯:৫৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০১৫