অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

ডিবি জানায় রাত ৩টায় ভাইকে শেষ করা হবে’

500x350_124f544324710236338c06f54225f855_88426_1বাংলার খবর২৪.কম: চুয়াডাঙ্গা ইসলামী ব্যাংকের কর্মকর্তা তারিক মো. সাইফুল ইসলামকে হত্যার আগে ডিবি অফিস থেকে তার পরিবারকে জানানো হয় রাত ৩টায় তাকে শেষ করা হবে।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের সম্মেলনে যোগ দিয়ে সাইফুল ইসলামের ভাই মটর পার্টস্ ব্যবসায়ী মো. তাওফিুকল ইসলাম এমন অভিযোগ করেন।
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস-২০১৪ উপলক্ষে শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘মৌলিক অধিকার সুরক্ষা কমিটি’ এই আলোচনা সভার আযোজন করে।
তওফিক বলেন, ‘আমার ভাইকে চুয়াডাঙ্গা ইসলামী ব্যাংকের গ্রাউন্ড ফ্লোর থেকে ডিবি পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়। পরে শহর থেকে কিছুটা দূরে শশ্মানঘাটে নিয়ে কথিত বন্দুকযুদ্ধের নামে ঠান্ডা মাথায় হত্যা করা হয়। তিনি বলেন, ‘আমরা পরিবারের পক্ষ থেকে ডিবিতে গিয়ে যোগাযোগ করে বলি আপনারা বিচার করেন। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিচারের রায় দিয়ে দেন। তারপরও ভাইকে বাঁচিয়ে রাখেন। তখন ডিবির পক্ষ থেকে বলা হয়- আপনার ভাইয়ের কোনো সমস্যা হবে না, নিশ্চিন্তে থাকেন। কিন্তু হত্যার আগের দিন আমাকে জানানো হয়- রাত ৩টায় আপনার ভাইকে শেষ করা হবে।’

সাইফুলের ভাই অভিযোগ করে বলেন, ‘আমার ভাই ভিন্ন আদর্শের রাজনীতি করেন এটাই ছিল তার অপরাধ। তিনি সব সময় সমাজের সংখ্যালঘু ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতেন। তিনি এলকায় গরীব-দুঃখী মানুষে প্রিয় ছিলেন, এটাই তার অপরাধ।’

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

ডিবি জানায় রাত ৩টায় ভাইকে শেষ করা হবে’

আপডেট টাইম : ০৬:২৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০১৪