পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোই আছে : অর্থমন্ত্রী

সিলেট : কয়েকটি হত্যার ঘটনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোই আছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন- দেশে খুন খারাবী হলেই স্বাভাবিকভাবে ধারণা করা হয় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। সেদিক থেকে বিবেচনা করলে ঠিক আছে। তবে কয়েকটি হত্যার ঘটনা ছাড়া সার্বিক পরিস্থিতি ভালই আছে।

মন্ত্রী আরো বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সরকারের গত মেয়াদে ৩৫ হাজার পুলিশ নিয়োগ দেয়া হয়েছে। এ মেয়াদে আরো ৫০ হাজার নিয়োগ দেয়া হবে। পুলিশকে আধুনিক সরঞ্জাম ও গাড়ি দেয়া হয়েছে।

বেসরকারি বিশ্বাবিদ্যালয়ে আরোপিত ভ্যাট সম্পর্কে অর্থমন্ত্রী বলেছেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আরোপিত ভ্যাট কিছুতেই কমানো হবেনা।’

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তারা ৫০ হাজার ৩০ হাজার টাকা বেতন দিতে পাবে। তারা মাত্র সাড়ে সাত শতাংশ ভ্যাট কেন দিবেনা। এটা হতে পারে না। তাদের আন্দোলনে আমার কোন সমর্থন নেই।’

শুক্রবার দুপুরে সিলেটের বাগবাড়ি এলাকায় বঙ্গবন্ধুর ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে সরকারি শিশু সদনে খাবার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোই আছে : অর্থমন্ত্রী

আপডেট টাইম : ১০:৩৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০১৫