অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

ধর্ষণের চেষ্টার অভিযোগে মেয়রের বিরুদ্ধে কাউন্সিলরের স্ত্রীর মামলা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর মেয়র ও বিএনপি নেতা নজরুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা করেছে পৌর এলাকার দরগাপাড়া মহল্লায় পৌরসভার কাউন্সিলর লিয়াকত আলীর স্ত্রী রুমা হোসেন।

সোমবার রুমা হোসেন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ১০ ধারায় মামলাটি দায়ের করেন।

শাহজাদপুর থানায় দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, শাহজাদপুর পৌর মেয়র ও উপজেলা বিএনপির সহ সভাপতি নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে রুমা হোসেনকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলো। এ বিষয়ে অভিভাবকদের পক্ষ থেকে একাধিকবার নিষেধ করা হলেও সে আরও ক্ষীপ্ত হয়ে উঠে।

রোববার রাত সাড়ে আটটার দিকে বাড়ির পাশে হানিফের বাড়িতে যাওয়ার সময় রাস্তার গলির মধ্যে রুমাকে একা পেয়ে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় রুমার চিৎকারে লোকজন এগিয়ে আসলে মেয়র দ্রুত মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়।

গৃহবধূ রুমা হোসেন সাংবাদিকদের জানান, নজরুল একজন লম্পট ব্যাক্তি। ফোনেও সে প্রায়ই আমাকে নানাভাবে উত্ত্যক্ত করতো। কয়েকদিন পূর্বে আমাকে জোর করে তুলে নিয়ে যাবে বলেও হুমকি দেয়। সে কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা করতে বাধ্য হলাম।

এ বিষয়ে নজরুল ইসলাম এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, হানিফের বাড়িতে উক্ত গৃহবধূর সঙ্গে এক ছেলে মেলামেশা করছে এমন খবর আমাকে মুঠোফোনে জানানো হয়। আমি যাওয়ার পর ওই ছেলেকে মারধর করে ঘর থেকে বের করে দেই, একই সঙ্গে তাকেও চর থাপ্পর দেই। এ ঘটনায় সে ক্ষীপ্ত হয়ে অন্যায়ভাবে আমাকে আসামী করে মামলা করেছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম মামলা ও ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

ধর্ষণের চেষ্টার অভিযোগে মেয়রের বিরুদ্ধে কাউন্সিলরের স্ত্রীর মামলা

আপডেট টাইম : ০৩:১২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০১৫