অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

রাজশাহীতে ট্রান্সফর্মার বিস্ফোরণে শিশুসহ ৫ জন দগ্ধ

রাজশাহী: দুর্গাপুর উপজেলায় পল্লী বিদ্যুতের ট্রান্সফর্মার বিস্ফোরণে শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার আমগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে দগ্ধরা হলেন- উপজেলার আমগ্রাম এলাকার সালেহা বেগম (৪২), শিশু রিয়া খাতুন (১০), রুপিয়া বেগম (৩৫), পামেলা বেগম (৩৫) ও আঞ্জুয়ারা বেগম (৩৩)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুর ১২টার দিকে বাড়ির অদূরে মাঠে গরু চরাতে নিয়ে যান উপজেলার আমগ্রাম এলাকার আব্দুর রহমানের স্ত্রী সালেহা বেগম (৪২)। এসময় সালেহা বেগম বাড়িতে চলে আসেন। দুপুর ২টার দিকে হালকা বৃষ্টি ও বিকট শব্দ হলে গরু আনতে মাঠে গিয়ে দেখেন তার গরুটি মৃত অবস্থায় পড়ে আছে। তার চিৎকারে গ্রামের লোকজন ছুটে যান সেখানে। প্রায় ২০ মিনিট পর ঘটনাস্থলের কাছেই থাকা একটি বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরিত হলে ট্রান্সফর্মারের তেল ও যন্ত্রাংশ ছিটকে নিচে থাকা লোকজনের ওপর পড়তে থাকে।

এ সময় সালেহা বেগমসহ ওই এলাকার বেলাল হোসেনের শিশু কন্যা রিয়া খাতুন (১০), মৃত কলিম উদ্দিনের স্ত্রী রুপিয়া বেগম (৩৫), আয়ুব আলীর স্ত্রী পামেলা বেগম (৩৫) ও আঞ্জুয়ারা বেগম (৩৩) নামের এক নারীসহ ৫ জন দগ্ধ হয়।

তারা আরো জানান, প্রথম দফায় ট্রান্সফরমারে বিস্ফোরণ হলে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে জানানো হয়। কিন্তু পরবর্তীতে আবারও ওই লাইনে সংযোগ দেওয়া হলে ট্রান্সফরমারটি বিস্ফোরিত হয়ে ভস্মীভূত হলে আগুন ছড়িয়ে পড়ে।

রাজশাহী পল্লীবিদ্যুত সমিতির দুর্গাপুর জোনাল অফিসে যোগাযোগের চেষ্টা করা হলেও কেই তাদের ফোন রিসিভ করেননি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

রাজশাহীতে ট্রান্সফর্মার বিস্ফোরণে শিশুসহ ৫ জন দগ্ধ

আপডেট টাইম : ০৩:১৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০১৫