অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

‘অপ্রাপ্ত বয়স্কদের তথ্য সংগ্রহ কেনো বেআইনি নয়’

ঢাকা: ভোটার তালিকা হালনাগাদকালে অপ্রাপ্ত বয়স্কদের তথ্য সংগ্রহ কেনো অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।

আইনজীবী জেড আই খান পান্নার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ এই রুল জারি করেন।

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবকে দশ দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

গত ২৪ জুলাই থেকে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ শুরু করে নির্বাচন কমিশন। বর্তমানে দেশে ভোটারের সংখ্যা ৯ কোটি ৬২ লাখেরও বেশি। এবারের হালনাগাদ কার্যক্রমে অন্যদের পাশাপাশি ২০১৮ সালের ১ জানুয়ারির মধ্যে যাঁরা ভোট দেওয়ার যোগ্য হবেন, তাঁদের বিষয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে। অর্থাৎ তাঁদের জন্ম হতে হবে ২০০০ সালের ১ জানুয়ারি অথবা তার আগে। এবার প্রথমবারের মতো ১৫ থেকে ১৭ বছর বয়সী নাগরিকদের তথ্যও সংগ্রহ করছে কমিশন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার রিটটি দায়ের করা হয়েছে।

এবারের হালনাগাদ কার্যক্রমে ৭২ লাখ নতুন ভোটার নিবন্ধন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিন ধাপে দেশের ৫১৪টি উপজেলায় আগামী বছরের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত এই নিবন্ধন চলবে।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী ড. শাহদিন মালিক। তার সঙ্গে ছিলেন এম মনজুর আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন সাজু।

ইসি বলছে, তথ্য সংগ্রহ করা হলেও ১৮ বছরের কম বয়সীরা এখনই ভোটার হচ্ছেন না। ভোটারযোগ্য হওয়ার সঙ্গে সঙ্গে তারা চূড়ান্তভাবে তালিকাভুক্ত হবেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

‘অপ্রাপ্ত বয়স্কদের তথ্য সংগ্রহ কেনো বেআইনি নয়’

আপডেট টাইম : ০২:১৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০১৫