অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

কবরস্থানের টাকা আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দুদকের ৩ মামলা

চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুকসহ চার জনের বিরুদ্ধে কবরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগ তিনটি মামলা দায়ের করেছে দুদক।

এসব মামলার অন্য আসামিরা হলেন- এলজিইডির লোহাগাড়া উপজেলার উপসহকারী প্রকৌশলী আবু তৈয়ব, পদুয়া ইউপির সাবেক সদস্য আয়ুব আলী এবং প্রকল্পের সভাপতি নুরুল কবির।

দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক খন্দকার আখেরুজ্জামান বাদী হয়ে গতকাল বুধবার মামলাগুলো দায়ের করেছেন। মামলাগুলোর নম্বর হচ্ছে- ৩০ (৮) ১৫, ৩১ (৮) ১৫ ও ৩২ (৮) ১৫।

লোহাগাড়া থানার ওসি (তদন্ত) মো: কেফায়াত উল্লাহ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকাবাসীর কবরস্থানের উন্নয়নের জন্য সরকারি বরাদ্দকৃত এক লাখ ৭০ হাজার ৬৭২ টাকা আত্মসাত করার অভিযোগে দুদক মামলা দায়ের করেছে ওমর ফারুকসহ চার জনের বিরুদ্ধে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১০-২০১১ অর্থবছরে পদুয়া ভিটি কবরস্থানের সীমানাপ্রাচীর নির্মাণের জন্য ২২ হাজার ২৯৭ টাকা ও অভ্যন্তরীণ চলাচলের পথ তৈরির জন্য ৯৮ হাজার ৩৭৫ টাকা এবং পদুয়া মালিপাড়া কবরস্থানের সীমানাপ্রাচীর নির্মাণের জন্য ৫০ হাজার টাকার তিনটি বরাদ্দ আসে। কিন্তু আওয়ামী লীগ নেতা ওমর ফারুক তার সহযোগিদের নিয়ে সেই টাকা আত্মসাত করেন বলে দুদক তদন্তে তথ্য পেয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

কবরস্থানের টাকা আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দুদকের ৩ মামলা

আপডেট টাইম : ০৩:২১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০১৫