পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

কেন বাড়ছে আওয়ামী লীগের ভেতরের কোন্দল?

ঢাকা: কেন বাড়ছে আওয়ামী লীগের ভেতরের কোন্দল?

গাজীপুরে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠন- যুবলীগের এক অনুষ্ঠান চলাকালে ওই দলের একজন নেতা খুন হওয়ার একদিন পর তার সমর্থকরা আজ শনিবার বিক্ষোভ করেছে।

অভিযোগ উঠেছে যে যুবলীগের অন্তর্কলহের কারণে তিনি খুন হয়েছেন।

সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর মধ্যে বিভিন্ন স্থানে এ ধরনের সংঘাতে সহিংসতার ঘটনা ঘটছে।

বিশ্লেষকরা বলছেন অনেকদিন ধরে ক্ষমতায় থাকায় দলটির নেতাকর্মীরা কিছুটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। তবে দলটির একজন নেতা বলছেন নতুন করে যারা আওয়ামী লীগে যোগ দিচ্ছেন তারাই এই কোন্দল সহিংসতার জন্য দায়ী।

সরকারের একজন মন্ত্রীর উপস্থিতিতে শোক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের পরপরই গাজীপুরে প্রতিপক্ষের হাতে খুন হন যুবলীগ নেতা রফিকুল ইসলাম । প্রতিবাদে আজ তার সমর্থকরা মৃতদেহ নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ এবং বিক্ষোভ সমাবেশ করেছে।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর মধ্যে এ ধরনের সংঘাত সহিংসতার বেশ কিছু খবর গণমাধ্যমে উঠে এসেছে। দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে মাগুরায় ক্ষমতাসীন দলের দু’পক্ষের মধ্যকার সংঘর্ষে একজন অন্তঃসত্ত্বা নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি।

কিন্তু হঠাৎ করে এসব ঘটনা বাড়ছে কেন? এমন প্রশ্নের জবাবে রাজনৈতিক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, তার ধারণা অনেক দিন ধরে ক্ষমতায় থাকার কারণে মাঠ পর্যায়ে দলটির নেতাকর্মীরা কিছুটা নিয়ন্ত্রণহীন হয়ে গেছে।

আর দলের পক্ষ থেকেও এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়া হচ্ছে না বলে মনে করেন তিনি।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলছেন, কোন্দল দ্বন্ধ সংঘাত হচ্ছে সামাজিক নানা কারণে আর এ১জন্যে তিনি দায়ী করেন আওয়ামী লীগে যোগ দেয়া নতুন নেতাকর্মী। এর সঙ্গে অনেক দিন ক্ষমতায় থাকার কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেন তিনি।

মাগুরায় একজন নিহত ও অন্তঃসত্ত্বা নারীর গুলিবিদ্ধ হওয়ার পর ওই মামলার একজন অভিযুক্ত স্থানীয় ছাত্রলীগের সাবেক একজন নেতা এবং ঢাকার হাজারী বাগে একটি কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগের একজন নেতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

এর আগে পনের অগাস্টেই কুষ্টিয়ায় শোক দিবসের কর্মসূচি শেষে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত হন আরো একজন। ওই ঘটনার পর স্থানীয় প্রশাসন সেখানকার আওয়ামী লীগের কয়েকজন নেতার ১০টি অস্ত্রের লাইসেন্স বাতিল করেন।

পরে এ মামলার প্রধান আসামিও এখন নিখোঁজ বলে দাবি করেছে তার পরিবার।

বন্দুকযুদ্ধে কয়েকজনের নিহত হওয়ার ঘটনার দিকে ইঙ্গিত করে মিস্টার ইসলাম বলছেন, যথাযথ প্রক্রিয়ায় আইনের আওতায় না এনে ভিন্ন পন্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টাও খুব একটা ভালো ফল আনবে না বলেই মনে করেন তিনি।

তিনি বলেন, দলের অভ্যন্তরে সমন্বয় ও নিয়মতান্ত্রিক রাজনীতি নিশ্চিত করতে না পারলে সেটি দল হিসেবে আওয়ামী লীগকেই ক্ষতিগ্রস্ত করবে।

মাহবুব উল আলম হানিফ বলছেন, সে বিষয়টি বিবেচনায় নিয়েই দলের প্রতিটি স্তরেই নির্দেশনা দেয়া হয়েছে যে যারা দলে আসলে কোন্দল সংঘাত বাড়তে পারে এমন কাউকে দলে নেয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, এরপরেও কেউ কোনো নেতিবাচক ঘটনা ঘটালে দল বা সরকার তাকে ছেড়ে দেবে না।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

কেন বাড়ছে আওয়ামী লীগের ভেতরের কোন্দল?

আপডেট টাইম : ০২:৪৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০১৫