অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

‘কুমারী বলে’ সেন্সর আটকে গেল ফাইন্ডিং ফ্যানি!

বাংলার খবর২৪.কমdeepika-padukone_141318-300x187 : ভারতীয় সেন্সর বোর্ডে আটকে গিয়েছে দিপিকা পাড়ুকোন অভিনীত নতুন সিনেমা ‘ফাইন্ডিং ফ্যানি’। আর তার কারণ সিনেমায় দিপিকার বলা একটি সংলাপ।
সিনেমাটির একটি দৃশ্যে দিপিকা অর্জুন কাপুরকে বলেন, ‘আমি কুমারী’। এই সংলাপটিকে ‘অশ্লীল’ বলে সিনেমা থেকে বাদ দিতে বলছে সেন্সর বোর্ড। মুম্বইয়ের একটি দৈনিক বলছে, কেবল এই একটি লাইনের কারণেই সিনেমাটি এখনও ছাড়পত্র পাচ্ছে না।
তবে, সেন্সর বোর্ডের এই নির্দেশে মোটেও খুশি নন নির্মাতা হোমি আদাজানিয়া। তিনি দাবি করেছেন, এই সংলাপ আরও অনেক হিন্দি সিনেমায় আগেও ব্যবহার করা হয়েছে। উদাহারণ হিসেবে তিনি বলেন, ১৯৯৮ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘দিল সে’র কথা। সিনেমায় এক দৃশ্যে প্রিতি জিনটা শাহরুখ খানকে জিজ্ঞেস করেন, তার যৌনমিলনের অভিজ্ঞতা আছে কিনা। এমনকি চলতি বছর মুক্তি পাওয়া ‘টু স্টেটস’ সিনেমায় নায়ক অর্জুনকে একই প্রশ্ন করেন আলিয়া ভাট।
এ বিষয়ে সেন্সর বোর্ডের সিনিয়র সদস্য নন্দিনি সারদেসাই বলছেন, যে কর্মকর্তা সিনেমাটির দায়িত্বে ছিলেন তিনি এটি সেন্সর করার যোগ্য নন। তিনি বলেন, আমাদের হাতে এখন অনেকগুলো সিনেমা জমে গিয়েছে, যেগুলো দেখে সেন্সর করতে হবে। দীপক নামের যে কর্মকর্তা ‘ফাইন্ডিং ফ্যানি’ সেন্সর করেছেন, তিনি এই কাজের জন্য উপযুক্ত নন। এর কারণ হিসেবে সেন্সর বোর্ডের অভ্যন্তরীণ অনিয়ম এবং স্বজনপ্রীতিকেই দায়ী করেন নন্দিনি।
বিদ্রুপাত্মক ধাঁচের সিনেমা ‘ফাইন্ডিং ফ্যানি’ সিনেমায় দীপিকা এবং অর্জুনের সঙ্গে আরও দেখা যাবে নাসিরুদ্দিন শাহ, পঙ্কজ কাপুর এবং ডিম্পল কাপাডিয়াকে। এটি ভারতে ১ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

‘কুমারী বলে’ সেন্সর আটকে গেল ফাইন্ডিং ফ্যানি!

আপডেট টাইম : ০৩:২১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০১৪