
গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্ধগঞ্জ উপজেলার কলাতলা নামকস্থানে যুবলীগের পোস্টার ছোড়াকে কেন্দ্র করে যুবলীগের আযাদুল গ্রুপ ও স্বেচ্ছাসেবক লীগের আব্দুল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুত্বর অবস্থায় দরবস্ত ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল রজ্জাককে বগুরার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রাতে সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পরে স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা ছাত্রলীগের আযাদুলের অফিসের আসবারপত্র অগ্নিসংযোগ করে। পরবর্তীতে দমকল বাহিনীর কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়োন রয়েছে বলে জানা গেছে।
বাংলার খবর ডেস্ক : 












