অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

মিনিবাসের ধাক্কায় অটোর ২ যাত্রী নিহত

ফেনী : ফেনীর পরশুরামে মিনিবাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের চিথলিয়া ধনীকুণ্ডা রাস্তার মাথায় সোমবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী জানান, চট্টগাম থেকে পরশুরামগামী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে পরশুরাম থেকে ফেনীগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ধুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই হাজেরা বেগম (৩৮) নামে এক নারী নিহত হন। গুরুতর আহতাবস্থায় চারজনকে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে বকুল আক্তার (৪২) নামে আরেক নারীর মৃত্যু হয়। আহতরা হলেন-আইয়ুব আলী (৭০), সানু মিয়া (৬৮), ইসমাইল হোসেন (২৫)। গুরুতর আহত আইয়ুব আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সানু মিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত হাজেরা পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের রামপুর গ্রামের নিজাম উদ্দিনের স্ত্রী ও বকুল আক্তার একই ইউনিয়নের মধ্যম ধনীকুণ্ডা গ্রামের আইয়ুব আলীর স্ত্রী। পুলিশ মিনিবাসটি জব্দ করেছে বলেও জানান ওসি আবুল কাশেম।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

মিনিবাসের ধাক্কায় অটোর ২ যাত্রী নিহত

আপডেট টাইম : ০২:৪২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০১৫