পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সাতক্ষীরা সীমান্তে বিএসএফ সদস্যের মৃত্যু, ১৩ বাংলাদেশি আটক

সাতক্ষীরা : সাতক্ষীরার গাজীপুর সীমান্তের বিপরীতে ভারতের পাকিরডাঙ্গা কালুতলা এলাকায় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যের লাশ পাওয়া গেছে। তার নাম গোবিন্দ সিং। এ ঘটনায় সন্দেহভাজন ১৩ বাংলাদেশিকে আটক করে ভারতের বসিরহাট থানার পুলিশের কাছে সোপর্দ করেছে বিএসএফ।

সোমবার সকালে স্থানীয় একটি সেতুর নিচে পানিতে ভাসমান অবস্থায় ওই বিএসএফ সদস্যের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর ভারতের ভূখন্ড থেকে বাংলাদেশের ১৩ নাগরিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বিএসএফ। এ নিয়ে দুই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক মেজর নজির আহমেদ বকশী বলেন, আজ সোমবার সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ এসব তথ্য দিয়েছে।

বিএসএফের বরাত দিয়ে বিজিবি অধিনায়ক আরো বলেন, ‘রোববার রাতে বিএসএফের পাকিরডাঙ্গা কালুতলা ক্যাম্পের সদস্য গোবিন্দ সিং সীমান্তে টহলে ছিলেন। এর কোনো একসময় তিনি মারা যান।’ তবে তিনি জানান, অসুস্থতাজনিত কারণে পানিতে পড়ে গিয়ে গোবিন্দ সিংয়ের স্বাভাবিক মৃত্যু হয়েছে।

মেজর নজির আহমেদ বকশী জানান, তবে বিএসএফ সদস্যকে পানিতে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে দাবি করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন ১৩ বাংলাদেশিকে আটক করে ভারতের বসিরহাট থানার পুলিশের কাছে সোপর্দ করেছে বিএসএফ।

এদিকে এ ঘটনায় ভোমরায় অনুষ্ঠিত পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে ছিলেন মেজর নজির আহমেদ বকশী এবং ভারতের পক্ষে ছিলেন বিএসএফের ১৪৪ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট রতেœশ্বর কুমার। আটক বাংলাদেশিদের ফেরত দেওয়ার দাবি জানানো হলেও আইনি প্রক্রিয়ার কথা জানিয়েছে বিএসএফ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সাতক্ষীরা সীমান্তে বিএসএফ সদস্যের মৃত্যু, ১৩ বাংলাদেশি আটক

আপডেট টাইম : ০২:৫৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০১৫