পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর ভাইসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

পাবনা : সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপির ছোট ভাই পাবনার বেড়া পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল বাতেনসহ ১৩ জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বেড়া থানায় পৃথক দুটি মামলা ( নম্বর-১৭ ও ১৮) করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার রাতে দুদক পাবনার উপ সহকারী পরিচালক জালাল উদ্দিন বাদী হয়ে এই মামলা দুটি দায়ের করেন।

মামলায় বেড়া সিএন্ডবি করমজা নতুনসহাটের প্রায় ৭৯ লাখ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে তিনিসহ আসামিরা দুর্নীতির আশ্রয় নিয়েছেন বলে জানায় দুদক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বেড়া পৌর মেয়র আব্দুল বাতেনসহ অভিযুক্তরা নিয়মনীতি উপেক্ষা করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারি হাটকে বেসরকারি ব্যক্তি মালিকানাধীন দেখিয়ে ১ বছরের স্থলে একত্রে ১৩ বছর অবৈধভাবে ভোগদখল করেছেন।

বিধি মোতাবেক সরকারি কোষাগারে টাকা জমা দেননি। দুটি মামলার এজাহার মিলিয়ে উল্লেখ করা হয় পৌর মেয়রসহ সংশ্লিষ্টরা সরকারের ৭৯ লাখ টাকা জমা না দিয়ে আত্মসাৎ করেছেন।

১৮ নম্বর মামলায় অভিযুক্তরা হলেন, বেড়া পৌর মেয়র আব্দুল বাতেন, বেড়া পৌরসভার প্রকৌশলী খন্দকার ফিরোজুল আলম, কাউন্সিলর যথাক্রমে হাবিবুর রহমান হবি, আবু দাউদ শেখ, জয়নাল আবেদিন, শামসুল হক খান, এনামুল হক শামিম, আব্দুর রাজ্জাক সরদার, ইসলাম উদ্দিন, আব্দুস সামাদ মহলদার, শহিদ আলী, নার্গিস আক্তার এবং হাটের ইজারাদার এ কে এম রফিকুন নবী।

অপরদিকে ১৭ নম্বর মামলায় রফিকুন নবী ছাড়া সকলেই রয়েছেন, শুধু এ মামলায় অভিযুক্ত তালিকায় সংযুক্ত করা হয়েছে ইজারাদার মাহবুব হোসেন বাবলুর নাম। একটি মামলায় অভিযুক্তদের দ্বারা সরকারের ৭৬ লাখ টাকা এবং অপর মামলায় ২ লাখ ৩ হাজার টাকার ক্ষতি দেখানো হয়েছে। যে টাকা বিধি মোতাবেক জমা দেবার কথা ছিলো সরকারি কোষাগারে বলে জানায় দুদক।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর ভাইসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট টাইম : ১০:১৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০১৫