পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল

মাঠ কাঁপানো আ.লীগ নেতা এখন ভিক্ষুক

এক সময়ের মাঠ কাঁপানো আওয়ামী লীগ নেতা হাশেম আলী (৬৫) এখন ভিক্ষা করে জীবন চালাচ্ছেন।

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনের ১নং প্লাটফরমে তিনি এখন শুয়ে শুয়ে ভিক্ষা করেন। সেই সঙ্গে তিনি বিভিন্ন রোগে আক্রান্ত।

তিনি পার্বতীপুর উপজেলা হকার্স লীগের সভাপতি ছিলেন। অথচ এখন তার খোঁজ কেউ রাখে না।

১৯৯০ সালে এরশাদ বিরোধী গণআন্দোলনে রাজপথের সৈনিক ছিলেন হাশেম আলী। জেল জুলুমের শিকার হয়েছেন একাধিকবার। নির্যাতনের শিকার হয়েছেন বিএনপি-জামায়াত জোট সরকারের নেতাকর্মীদের হাতে। সেই হাশেম আলী এখন চরম অভাবের কারণে মানবেতর জীবন যাপন করছেন। কিছুদিন থেকে তিনি পার্বতীপুর রেলওয়ে স্টেশনের ১নং প্লাটফরমে আশ্রয় নিয়েছেন। হাত পেতে ভিক্ষা করছেন।

গত ২৬ আগস্ট দুপুরে পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ইয়ংস্টার ক্লাবের সভাপতি আমজাদ হোসেন হাশেম আলীকে উদ্ধার করেন। তাকে ভর্তি করান হলদীবাড়ী হাসপাতালে (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স)।

হাশেম আলী পার্বতীপুর পৌর এলাকার ধুপিপাড়া মহল্লার বাসিন্দা।

রোগে আক্রান্ত হাশেম আলী ক্ষীণ কণ্ঠে বলেন, প্লাটফরমে শুয়ে ভিক্ষাবৃত্তি করে কোনো রকমে জীবিকা নির্বাহ করলেও নিজ দলের কেউ আমার খোঁজ নেয়নি। তবে ফিজার ভাই (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান) এলাকায় এলে কখনো কখনো কিছু টাকা-পয়াস দিতেন।

পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন বলেন, সরকারের সুবিধাভোগী অনেক বিত্তশালী রয়েছেন। সরকারি দলের অনেক নেতাকর্মীই আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন। কিন্তু কেউ হাশেম আলীর খোঁজ রাখার প্রয়োজন মনে করেন না। এ অবস্থায় হাশেম আলীর জীবিকা নির্বাহ ও চিকিৎসার ব্যবস্থা করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমানের সুদৃষ্টি কামনা করছি।

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

মাঠ কাঁপানো আ.লীগ নেতা এখন ভিক্ষুক

আপডেট টাইম : ০১:৫১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০১৫