অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষ : নিহত ১, আটক ৩

সিলেট : সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধদের জের দুই পক্ষের সংঘর্ষে রফিক মিয়া (৫৫) নিহত হয়েছে। এসময় আরো অন্তত ১০ জন আহত হয়েছেন।

নিহত ওই ব্যক্তি সৎপুর খাসজান গ্রামের মৃত আবদুল মতলিবের ছেলে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। এঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার দেওকলস ইউনিয়নের সৎপুর খাসজান গ্রামের রফিক মিয়া ও রইছ আলী লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- সৎপুর খাসজান গ্রামের মৃত আইয়ুব উল্লার ছেলে রইছ আলী (৬৫), ইউনুছ আলী (৬০) ও ইউনুছ আলীর স্ত্রী নেবারুন নেছা (৪০)।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি সক্রান্ত বিরোধ চলে আসছে। শুক্রবার বিকেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে আহত অবস্থায় রফিক মিয়াকে রাত ৮টায় সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে উপজেলা এলাকা থেকে এঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারীসহ তিনজনকে আটক করে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষ : নিহত ১, আটক ৩

আপডেট টাইম : ০৩:১৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০১৫