পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

গাইবান্ধা সদর থানার ওসি বরখাস্ত

গাইবান্ধা : জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জেলা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের তিন কর্মচারীকে লাঞ্ছিত করার অভিযোগে (ওসি) রাজিউর রহমানকে ঢাকা রেঞ্জে সাময়িক বরখাস্ত করা হয়।

গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, জেলা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের তিন কর্মচারী ২ জুলাই বেতনের টাকা উত্তোলন করতে গাইবান্ধা সোনালী ব্যাংক গাইবান্ধা শাখায় যান। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যের সঙ্গে আদালতের তিন কর্মচারীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে ওই কর্মচারীদের হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় বিচারক আদালতের সহকারী কমল চৌধুরী বাদী হয়ে সদর থানার ওসি, ব্যাংক ব্যবস্থাপক, একজন উপ-পরিদর্শক (এসআই), একজন সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) ও ছয় জন পুলিশ সদস্যকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, ঘটনার দিনেই আট পুলিশ সদস্যকে জেলা পুলিশ লাইনে সাময়িক বরখাস্ত করা হয়। এ ছাড়া ঘটনাটি তদন্ত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। উক্ত তদন্ত কমিটি ৫ জুলাই পুলিশ সুপারের নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন।

এ ঘটনায় সদর থানার ওসি রাজিউর রহমান অভিযুক্ত হওয়ায় বিভাগীয় ব্যবস্থার অংশ হিসেবে তাকে ঢাকা হেড কোয়ার্টারে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

গাইবান্ধা সদর থানার ওসি বরখাস্ত

আপডেট টাইম : ০৫:৫২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০১৫