
ঢাকা: যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৮ম কারামুক্তি দিবস আজ।
এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট কাউন্সিল হলে আলোচনা সভার আয়োজন করেছে।
আলোচনা সভায় বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করবেন। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীকে যথাসময়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট কাউন্সিল হলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে বিএনপি।
উল্লেখ্য, ২০০৭ সালের ১১ জানুয়ারি ওয়ান-ইলেভেনের জরুরি সরকার ক্ষমতাগ্রহণের পর জিয়া পরিবারের বড় সন্তান ও বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে গ্রেপ্তার করে। দীর্ঘ পৌনে ২ বছর কারাভোগের পর ২০০৮ সালের ৩রা সেপ্টেম্বর বিদেশে উন্নত চিকিৎসার জন্য জামিনে মুক্তি পান তিনি। ৮ দিন পর ১১ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামিনে মুক্তির পর উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
বাংলার খবর ডেস্ক : 















