অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা

ঢাকা : কাঁচা মরিচে আগুন। রেকর্ড করেছে দামে। মাত্র কয়েক দিনের ব্যবধানে দাম বেড়েছে ৬/৭ গুন। রাজধানীর বিভিন্ন বাজারে খুচরা পর্যায়ে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায় ।

রাজধানীর কারওয়ান বাজারে বৃহস্পতিবার প্রতি কেজি মরিচ ২১০-২৩০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এ বাজারের পাইকারি ব্যবসায়ীরা জানান, বৃষ্টির কারণে উৎপাদনকারী জেলা থেকে কোনো মরিচ আসছে না। এজন্য রাজধানীর বাজারে দেশী মরিচের কোনো সরবরাহ নেই। বাজারে যে মরিচ বিক্রি হচ্ছে, তার পুরোটাই ভারত থেকে আমদানিকৃত। বেশি দামে আমদানি করার কারণে দামও বেড়ে গেছে।

এদিকে ভারতে বর্তমানে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়। পণ্যটি আমদানিতে ব্যবসায়ীরা শুল্ক সুবিধা পাওয়ার কারণে পরিবহন খরচ ও অনান্য খরচ দিয়ে কেজিপ্রতি সর্বোচ্চ খরচ হয় ১১০-১২০ টাকা। এর সঙ্গে অপচয় ও মুনাফা হিসাবে নিলে দাম ১৫০ টাকার মধ্যেই থাকা বাঞ্ছনীয়।

মরিচ উৎপাদনকারী জেলা মানিকগঞ্জ, যশোর, মেহেরপুর, কুষ্টিয়া ও ফরিদপুরে খোঁজ নিয়ে জানা গেছে, বর্ষণের কারণে মরিচ সরবরাহ কিছুটা কমে গেছে, তবে পুরোপুরি বন্ধ হয়নি। এসব জেলায় প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ৬০ থেকে ১২০ টাকায়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা

আপডেট টাইম : ০৮:৩২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫