অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

গৃহবধূর কান ছিড়লেন ভাসুর

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে মাহমুদা খাতুন (২২) নামের এক গৃহবধূর কান ছিড়ে নিয়েছেন তার ভাসুর। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার গুণিগ্রামে এ ঘটনা ঘটে।

আহত গৃহবধূ মাহমুদা খাতুন ওই গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী। বর্তমানে তাকে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন মাহমুদা খাতুন এ প্রতিবেদককে জানান, বিরোধীয় বসতভিটায় গাছ লাগাতে বাধা দেয়ায় সোমবার সকালে তার ভাসুর আব্দুস সাত্তার ও তার স্ত্রী সাবিনা বেগম তাকে মারপিট করেন। এরই এক পর্যায়ে ভাসুর তার কানের দুল ধরে টান দিলে তার কান ছিঁড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নিয়ে আসেন।

গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৌখিকভাবে অভিযোগ পেলেও তারা এখনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

গৃহবধূর কান ছিড়লেন ভাসুর

আপডেট টাইম : ০৫:৩৫:২০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫