পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

আশুলিয়া থেকে অপহৃত শিশু রাজশাহীতে উদ্ধার

রাজশাহী: ঢাকার আশুলিয়া থেকে অপহৃত তিন বছরের শিশু মেহরাব হোসেনকে রাজশাহী থেকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী নগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। এসময় গ্রেফতার করা হয়েছে অপহরণকারী অভি আহমেদকে।

নোয়াখালীর হাজিরহাট এলাকার অভি আহমেদ (২৫) মেহরাবকে অপহরণ করেন। পরে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার মিয়াপুর এলাকায় শ্বশুরবাড়িতে এনে শিশুটিকে রেখে মুক্তিপণ দাবি করে আসছিলেন অভি। শেষ পর্যন্ত বিকাশের মাধ্যমে ১৫ হাজার টাকা মুক্তিপণও আদায় করেন।

মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম জানান, নোয়াখালী সদরের হাজিরহাট এলাকার আবুল কাশেমের ছেলে অভি আহমেদ ঢাকার একটি গার্মেন্টসে কাজ করতেন।

গত ৫ সেপ্টেম্বর ঢাকার আশুলিয়া থানার জামগড়া এলাকার মোহাম্মদ এনামুলের শিশুপুত্র মেহরাবকে অপহরণ করেন অভি। শিশুটিকে তিনি তার শ্বশুরবাড়ি রাজশাহীর শাহ মখদুম থানার মিয়াপুরে এনে রাখেন। নগর গোয়েন্দা পুলিশ খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।

তিনি আরও জানান, অপহরণকারী অভি প্রথমে শিশুর পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে বিকাশ করে ১৫ হাজার টাকা পাঠায় তার পরিবার। এই সূত্র ধরেই অভিযান চালানো হয়।

এ ঘটনায় আশুলিয়া থানায় আগেই একটি অপহরণ মামলা হয়েছিলো। ওই মামলায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে অভিকে গ্রেফতার করে। অপহৃত শিশুর পরিবারকে মেহরাবকে উদ্ধারের খবরটি জানানো হয়েছে। তারা রওয়ানা দিয়েছেন।

পরিবার এলেই তাদের কাছে শিশুটি হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

আশুলিয়া থেকে অপহৃত শিশু রাজশাহীতে উদ্ধার

আপডেট টাইম : ০৫:৩১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫