পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রাস্তায় ফেলে নারীকে পেটালেন ব্যবসায়ী

সিলেট: নগরীর আম্বরখানা এলাকায় রাস্তায় ফেলে এক নারীকে পেটালেন তপু নামের এক ব্যবসায়ী।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আম্বরখানার সেন্ট্রাল প্লাজার সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দু’জনকেই থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আম্বরখানা সরকারি কলোনির সংলগ্ন তপু টেইলার্সের মালিক তপু। তার প্রতিষ্ঠানে তিনমাস ধরে নাজমা আক্তার (৩০) নামের এক নারী কাজ করতেন। কিন্তু গত কয়েকদিন তিনি দোকানে আসেননি।

নাজমা আজ সকালে দোকানে এলে তপু গালিগালা করে বলেন, ‘আমার যেসমস্ত কাজ তুই নিয়েছিলে সেগুলো দিয়ে দে।’ ওই নারী বাসায় চলে আসার জন্য দোকান থেকে বের হন। এ সময় তপু তাকে ওই স্থান থেকে দৌঁড়ানো শুরু করেন। একপর্যায়ে আম্বরখানা সেন্ট্রাল প্লাজার সামনে এসে ধরে রাস্তায় ফেলে মারধর শুরু করেন।

তখন আশপাশের লোকজন চোর চোর বলে চিৎকার করে, তখন তপু বলেন, ‘সে চোর নয়, আমার দোকানের কর্মচারী। অর্ডারের কাজ নিয়ে ঠিকমত কাজ না করায় আমি তাকে শাসাচ্ছি।’

সাথে সাথে পয়েন্টে থাকা পুলিশের হাবিলদার নাজিম উদ্দিনসহ কয়েকজন পুলিশ এসে দু’জনকে নিয়ে যায়। ওই সময় নাজমা বলেন, ‘আমার বেতনের টাকা নিয়ে সে (তপু) আমাকে তিন মাস ধরে ঘুরিয়েছে। আজ আমি বেতনের টাকা নিতে এলে সে আমাকে গালিগালাজ করে। একপর্যায়ে আমি বাসা ফিরে যেতে চাইলে সে আমার পিছু নেয়। পিছু নিচ্ছে দেখে দৌঁড় শুরু করি। এরপর আমাকে রাস্তায় ফেলে মারধরও করে।’

এ ব্যাপারে হাবিলদার নাজিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলামেইলকে বলেন, ‘পাবলিক এক নারীকে ঘিরে রেখেছে দেখে আমি তাকে ও এক ব্যবসায়ীকে আম্বরখানা ফাঁড়িতে দিয়ে আসি।’

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল আলম এ বিষয়ে বাংলামেইলকে বলেন, ‘ব্যবসায়ী তপু আওয়ামী লীগ নেতা শেফুলের ভাই। আর ওই নারী তপুর টেইলার্সের দোকানে কাজ করেন। তপুর দোকন থেকে তিনি কিছু কাপড় বাসায় নিয়ে যান। তাই তপু ওই নারীকে আজ আটক করে। থানায় নিয়ে যাওয়ার পর তদের দু’জনের মধ্যে সমঝোতা হয়ে যায়।’

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রাস্তায় ফেলে নারীকে পেটালেন ব্যবসায়ী

আপডেট টাইম : ০৭:৫৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫