পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ঝালকাঠিগামী লঞ্চে প্রেমিককে আটকে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ

ঢাকা থেকে পালিয়ে ঝালকাঠিতে পালিয়ে এসে প্রেমিকযুগল পড়েন বখাটেদের খপ্পড়ে। একের পর এক প্রশ্ন করতে থাকে তাদের। এর একপর্যায়ে তারা একটি লঞ্চে নিয়ে যায় ওই তরুণ-তরুণীকে। পরে প্রেমিককে আটকে রেখে কেবিনে নিয়ে প্রেমিকাকে গণধর্ষণ করে। একইসাথে প্রেমিকজুটির সঙ্গে থাকা ২টি মোবাইল সেট ও নগদ ২১০০ টাকা ছিনিয়ে নেয় বখাটেরা। এমনকি কাউকে এ ঘটনা জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়া হয়।
গত মঙ্গলবার বিকেলে ঝালকাঠি লঞ্চঘাটে সুন্দরবন লঞ্চে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে ঝালকাঠি সদর উপজেলার আলোকদিয়া গ্রামের আ. রবের ছেলে হাসিবুল হাসান শান্ত (১৮) ও ঢাকার মীর হাজিরবাগ এলাকার রফিকুল ইসলামের মেয়ে (১৬) ঢাকা থেকে ঝালকাঠিতে পালিয়ে আসেন। স্থানীয় বখাটেরা বিষয়টি টের পেয়ে প্রেমিকজুটিকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ঢাকাগামী সুন্দরবন লঞ্চের একটি কেবিনে নিয়ে দুই বখাটে প্রেমিকাকে গণধর্ষণ করে। পরে তাদের সঙ্গে থাকা ২টি মোবাইল সেট ও নগদ ২১০০ টাকা ছিনিয়ে নেয়।
পরে গোয়েন্দা পুলিশ (ডিবি) অন্য এক ঘটনায় লঞ্চে তল্লাশির সময় ওই প্রেমিকাকে কেবিন থেকে উদ্ধার করে। ততক্ষণে পুলিশের উপস্থিতি টের পেয়ে ধর্ষকরা পালিয়ে যায়। পরে লঞ্চের অন্য এক স্থান থেকে প্রেমিককে উদ্ধারের পর আটক করে ঝালকাঠি ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে আসা হয়।
এ ব্যাপারে ডিবি পুলিশের পরিদর্শক নজরুল বলেন, ধর্ষণের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সে রকম কিছু হলে ব্যবস্থা নেয়া হবে।’ তবে, তারা বাবা-মাকে না জানিয়ে ঝালকাঠিতে এসেছিল বলে জানায় পুলিশ।
এদিকে, রাতভর ডিবি কার্যলয়ে একটি প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দেওয়ার পায়তারা করছে বলে জানা গেছে। বুধবার সন্ধ্যার সময় প্রেকিমজুটিকে আটক করলেও তাদের আটক কিংবা ছেড়ে দেয়া অথবা ধর্ষণের ঘটনায় কোনো মামলা হবে কিনা পুলিশ তা বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কিছু জানাতে রাজি হয়নি।
ডিবি পুলিশ ও স্থানীয় একটি সূত্র থেকে জানা গেছে, মোবাইল ও নগদ টাকা ডিবি পুলিশের হাতে পৌঁছে গেছে।
এ ব্যাপারে পুলিশ সুপার সুভাষ সাহা বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কিছু না বললেও অতিরিক্ত পুলিশ সুপার মো. আ. রকিব জানান, বিষয়টি তিনি বেশ গুরুত্বের সঙ্গে দেখবেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ঝালকাঠিগামী লঞ্চে প্রেমিককে আটকে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ

আপডেট টাইম : ০৬:৪৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫