পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

তুরস্কে কারফিউ চলাকালে নিহত ৩১

ডেস্ক: পিকেকে’র (কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি) যোদ্ধা ও সামরিক বাহিনীর মধ্যকার লড়াইকে কেন্দ্র করে তুরস্কের সিজর শহরে কারফিউ চলাকালে এ পর্যন্ত ৩১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

সিজর শহরের সংঘর্ষে শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ৩০ কুর্দি যোদ্ধা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সালামি আলতিনক।

অপরদিকে কুর্দিপন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টি (এইচডিপি) জানিয়েছে, এ সময়ে ২১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এদিকে বৃহস্পতিবার সিজরে এইচডিপির কো-চেয়ারম্যান সালাহাত্তিন দেমিরতাসের নেতৃত্বাধীন মার্চ আটকে দিয়েছে পুলিশ। ওই মার্চে কুর্দি সংসদ সদস্য ও তাদের সমর্থকরা অংশ নেন।

অংশগ্রহণকারীরা জানিয়েছেন, কারফিউয়ের কারণে সিজরে আটকে পড়া এক লাখ ২০ হাজার নাগরিকের মুক্তির জন্য প্রতিবাদ স্বরুপ তারা এই মার্চের আয়োজন করেছেন।

তুর্কি বাহিনীর হামলায় বেসামরিক তরুণ-তরুণীও নিহত হয়েছে বলে দাবি করেছেন কুর্দি সংসদ সদস্যরা।

সম্প্রতি তুর্কি বাহিনীর ওপর বেশ কয়েকটি হামলা পরিচালনা করেছে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন পিকেকে’র যোদ্ধারা। এরই পরিপ্রেক্ষিতে তাদের নির্মূলে অভিযান চালাচ্ছে সরকারি বাহিনী।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

তুরস্কে কারফিউ চলাকালে নিহত ৩১

আপডেট টাইম : ০৬:১৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫