অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

হানিফ পরিবহনের বিরুদ্ধে গরু ব্যবসায়ীদের অজ্ঞান করে ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

সাতক্ষীরা: হানিফ পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে গরু ব্যবসায়ী ৩ যাত্রীকে অজ্ঞান করে ১০ লাখ টাকা ছিনতাইয়ের গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

গরু ব্যবসায়ী যাত্রীরা জানান, পরিবহনের এক কর্মকর্তা তাদেরকে চেতনা নাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে নগদ টাকা ও মোবাইল নিয়ে নেয়। শনিবার বিকেল ৫টার দিকে গরু ব্যবসায়ীদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাদের জ্ঞান ফিরলে আব্দুল আলিম নামের এক গরু ব্যবসায়ী এ ঘটনার অভিযোগ করেন।

তিনি জানান, ফেনীর সোনাগাজীর বিকারী ইউনিয়নের চরশাহবীকারী গ্রামে তাদের বাড়ি। তার বাবার নাম নূরুল ইসলাম। তার সঙ্গে হাসপাতালে এখনো অজ্ঞান অবস্থায় রয়েছেন, তার সহপাঠি নুরুন নবী, ইসরাফিল ও কালামিয়া। কুরবানির গরু কিনতে ফেনীর সোনাগাজী থেকে তারা চারজন শুক্রবার বিকেল ৫টার দিকে হানিফ পরিবহনে উঠেন। পরিবহনের সুপারভাইজারসহ কয়েকজন তাদের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে। তারাও গরু কিনতে চাই বলে। একপর্যায়ে ওই চারজনের সঙ্গে পরিবহন চালকদের গভীর সম্পর্ক হয়। এ সুযোগে পরিবহন কর্তৃপক্ষ তাদেরকে নাস্তা করতে দেয়। এরপর গরু ব্যবসায়ীরা আর কিছুই বলতে পারে না। জ্ঞান ফিরলে তাদের একজন জানতে পারেন তারা সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি আছেন। এদের মধ্যে আব্দুল আলিমের কাছে ছিল, ৩ ল‍াখ টাকা, নুরুন নবীর কাছে ২ লাখ ১০ হাজার, ইসরাফিলের কাছে ২ লাখ এবং কালামিয়ার কাছে ২ লাখ ৯০ হাজার টাকা ছিল।

ভুক্তভোগীরা জানান, দ্রুত সময়ের মধ্যে সাতক্ষীরা সদর থানাতে অভিযোগ দায়ের করা হবে।

সাতক্ষীরা সদর থানার ওসি জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তবে হানিফ পরিবহন কর্তৃপক্ষ জানান, এ ব্যাপারে তারা কিছুই জানে না।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

হানিফ পরিবহনের বিরুদ্ধে গরু ব্যবসায়ীদের অজ্ঞান করে ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

আপডেট টাইম : ০২:২১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫