পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ছেলে ‘আনসারুল্লাহ বাংলা টিম’র সদস্য, বাবা দল থেকে বহিস্কার

নওগাঁ : নওগাঁ জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মহাদেবপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। আনোয়ারুল ইসলামের ছেলে জাফরান-আল-হাসান ‘আনসারুল্লাহ বাংলা টিম’র সক্রিয় সদস্য ও ব্লগার অভিজিৎ হত্যা মামলায় র‌্যাবের হাতে আটক হওয়ার অভিযোগে এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি ও নওগাঁ সদর আসনের সংসদ সদস্য আব্দুল মালেকের নির্দেশে, জেলা কৃষকলীগের সাভাপতি মো: জামেদ আলী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার রাত ৯টার দিকে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহাদেবপুর উপজেলার নিচুবাগান এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে জাফরান-আল-হাসান সরকারের নিষিদ্ধ ঘোষিত ‘আনসারুল্লা বাংলা টিমের’ সক্রিয় সদস্য হওয়া সত্ত্বেও বিষয়টি গোপন রেখে অপহৃত হয়েছে বলে প্রচার করা হয়। এ ঘটনাকে আড়াল করে নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা নওগাঁ সদর আসনের সংসদ সদস্য আব্দুল মালেকের সুপারিশ নিয়ে ছেলে জাফরান-আল-হাসানকে উদ্ধারের জন্যে স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ে গত আগষ্ট মাসের ১০ তারিখে জমা দেন ও ঢাকার তেজগাঁ থানায় একটি সাধারণ ডায়রি (ডিজি) দায়ের করেন। জিডি নং-৬২৭।

আনোয়ারুল ইসলাম জানান, তার ছেলে ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিউটটের কম্পিউটার বিভাগের ৫ সেমিষ্টারের ছাত্র। পড়াশুনার সুবাদে প্রধান মন্ত্রীর কার্যালয়ের কাছে পশ্চিম নাখালপাড়ার একটি মেসে থাকত। গত আগষ্ট মাসের ৯ তারিখে মেস থেকে সাদা পোশাকে কয়েক জন লোক তাকে তুলে নিয়ে যায়। কিন্তু হঠাৎ করে এক মাস দুই দিনপর গত ১১ সেপ্টেম্বর টেলিভিশনের মাধ্যমে জানতে পারেন ব্লগার অভিজিৎ হত্যা মামলায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে।

আনোয়ারুল ইসলাম দাবি করেন, তার ছেলে ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ সক্রিয় সদস্য বা ব্লগার অভিজিৎ হত্যা মামলায় জড়িত নয়। ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এর সঠিক তদন্তের দাবি করেন। তিনি আরো বলেন, জেলা কমিটির কেউ তাকে বহিষ্কার করার ক্ষমতা রাখে না।

নওগাঁ পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম জানান, এ ঘটনায় রোববার রাত ১১টা পর্যন্ত অফিসিয়াল ভাবে কেউ জানায়নি। তবে ভিন্ন মাধ্যমে রাতে জানতে পেরে সংশ্লিষ্ট থানায় তাদের ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নিতে নির্দেশ দেয়া হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ছেলে ‘আনসারুল্লাহ বাংলা টিম’র সদস্য, বাবা দল থেকে বহিস্কার

আপডেট টাইম : ০৫:০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫