অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

কাল থেকে ৫০ টাকায় পেঁয়াজ বেচবে টিসিবি

ঢাকা : কাল থেকে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ৫০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে। তবে একজন ক্রেতা একসঙ্গে দুই কেজির বেশি পেঁয়াজ কিনতে পারবেন না।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে খোলা ট্রাকে তিনটি পণ্য (পেঁয়াজ, চিনি ও সয়াবিন) বিক্রি শুরু করবে টিসিবি। ওই ট্রাক থেকেই ক্রেতারা এ পেঁয়াজ কিনতে পারবেন।

টিসিবির তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির আজ সোমবার সন্ধ্যায় মোবাইলে এসব তথ্য জানিয়েছেন।

বাজারে এখন এক কেজি দেশি পেঁয়াজ ৭৫-৮০ এবং আমদানি করা পেঁয়াজ ৬৫-৭০ টাকায় বিক্রি হচ্ছে।

টিসিবি বলছে, খোলা ট্রাকে চিনি আর সয়াবিন তেলও বিক্রি হবে। প্রতি কেজি চিনি ৩৭ এবং সয়াবিন তেল ৮৯ টাকায় বিক্রি হবে। একজন ক্রেতা একসঙ্গে সর্বোচ্চ চার কেজি চিনি এবং ১০ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

খোলা ট্রাকে করে সারা দেশের ১৭৩টি স্থানে পণ্য বিক্রি হবে। ঢাকায় ২৪, চট্টগ্রামে ১০, অন্যান্য বিভাগীয় শহরে পাঁচটি করে এবং বাকি জেলা সদরে দুটি করে ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে।

ঢাকার কোথায় পাবেন

জাতীয় প্রেসক্লাব, সচিবালয় গেট, কাপ্তান বাজার, মতিঝিলের শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, শান্তিনগর বাজার, শাহজাহানপুর বাজার, বাসাবো বাজার, ছাপড়া মসজিদ ও পলাশী বাজার, রামপুরা বাজার, আগারগাঁও বাজার/শেওড়াপাড়া, মিরপুর-১ নম্বরে মুক্তিযোদ্ধা মার্কেট, মোহাম্মদপুর টাউন হল ও জিগাতলা বাজার, মিরপুর-১০ গোলচত্বর, খামারবাড়ি, ইত্তেফাক মোড়/মতিঝিলের বিমান অফিস, দিলকুশা, নিউমার্কেট/সায়েন্সল্যাব/কলাবাগান, জুরাইন/শনির আখড়া, নিউমার্কেট কলমিলতা বাজার, মালিবাগ বাজার, মহাখালী কাঁচাবাজার, কচুখেত বাজার ও খিলগাঁও তালতলা বাজারের সামনে এসব ট্রাক থাকবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

কাল থেকে ৫০ টাকায় পেঁয়াজ বেচবে টিসিবি

আপডেট টাইম : ০৫:১৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫