পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সিলেটে প্রকাশ্যে নারী লাঞ্ছনাকারী সেই ব্যবসায়ী জেলহাজতে

সিলেট : সিলেট নগরীর আম্বরখানায় প্রকাশ্যে রাস্তায় ফেলে নারীকে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত ব্যবসায়ী তানভীর আহমদ তপুকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত।

সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক নামঞ্জুর করে জেলহাজতে পাঠানের নির্দেশ দেন। সিলেট মহানগর হাকিম ১ম আদালতে বিচারক সাহেদুল করিম এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) কমর উদ্দিন জানান, মামলায় অভিযুক্ত ব্যবসায়ী তপু ও তার ভাই অপু আদালতে আত্মসমর্পণ করেন। আদালত অপুর জামিন মঞ্জুর করেন এবং তপুকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর আম্বরখানা এলাকায় রাস্তায় ফেলে নাজমা নামের এক নারীকে মারধর করেন স্থানীয় টেইলার্স ব্যবসায়ী তপু। মারধরের সংবাদ বিভিন্ন অনলাইনে ছাপা হলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ ঘটনায় তোলপাড় বৃষ্টি হয়।

মারধরের সময় পুলিশ ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করেও পরে তাকে ছেড়ে দেয়।

পরদিন গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে মারধরের কথা অস্বীকার করেন তপু। বিজ্ঞপ্তি লাঞ্ছনার শিকার নাজমাকে দোষারুপ করে, বিষয়টি আপোষে সমাধান হয়েছে বলেও উল্লেখ করেন।

এরপর ১১ সেপ্টেম্বর মারধরের ঘটনায় নাজমা আক্তার বাদী হয়ে তপু ও তার ছোট ভাই অপুকে আসামি করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সিলেটে প্রকাশ্যে নারী লাঞ্ছনাকারী সেই ব্যবসায়ী জেলহাজতে

আপডেট টাইম : ০৫:২৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫