অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

প্রজ্ঞাপন জারি : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন ১টি

ঢাকা: আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটি থেকে কমিয়ে একটিতে নামিয়ে এনেছে সরকার।

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ বিচারের জন্য গঠিত দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনঃগঠন করল সরকার। এখন একটি ট্রাইব্যুনাল সক্রিয় থাকবে। অপরটি সরকার সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত ‘অগঠিত’অবস্থায় থাকবে।

মঙ্গলবার বিকেলে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক সাক্ষরিত এক প্রজ্ঞাপনে সরকারের এই সিদ্ধান্তের কথা জানা গেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ ও ২ এর বিচারাধীন মামলার সংখ্যা বিবেচনায় উক্ত ট্রাইবুনাল দুইটিকে একীভূত করে একটি ট্রাইবুনাল গঠন আবশ্যক। সে লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এ কর্মরত সদস্য বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হককে চেয়ারম্যান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২ এ কর্মরত সদস্য বিচারপতি শাহিনুর ইসলামকে সদস্য এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের পরামর্শক্রমে বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীকে সদস্য করে একটি ট্রাইব্যুনাল গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

তবে, ‘অপর ট্রাইবুনালটি পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত অগঠিত অবস্থায় থাকবে।’

‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি জনাব এম ইনায়েতুর রহিম, অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন, অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারপতি মুজিবুর রহমান মিয়া সুপ্রীম কোর্টে প্রত্যাবর্তন করবেন।’

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত ট্রাইবুনাল হতে হাইকোর্ট বিভাগে প্রত্যাবর্তনকারী মাননীয় বিচারপতিগণের অনুকূলে ট্রাইব্যুনালে কর্মরত থাকাকালে প্রদত্ত সকল নিরাপত্তা সুবিধাসহ আনুষাঙ্গিক অন্যান্য সুবিধাদি অব্যাহত থাকবে।’

প্রজ্ঞাপনে আরও উল্লেখ জরা হয়, ‘পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত অপরাধ ট্রাইবুনাল-১ ও ২ এর প্রশাসনিক ও বিচার সংক্রান্ত সকল বিষয়াদি পুনঃগঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কর্তৃক সম্পন্ন হবে।’

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

প্রজ্ঞাপন জারি : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন ১টি

আপডেট টাইম : ০২:৩৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫