পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ঝালকাঠিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষর্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি শহীদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিনের বিরুদ্ধে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ করেছেন ভুক্তভোগী, অভিভাবক ও এলাকাবাসী। ওই প্রধান শিক্ষক তার ইচ্ছেমত অনেক ছাত্র-ছাত্র কে উপবৃত্তির টাকা না দিয়ে নিজের পকেটে ঢুকিয়েছেন। এমনকি অনেক ছাত্র-ছাত্রী উপবৃত্তির টাকার প্রদানের দিয়ে বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় অন্য ছাত্র-ছাত্রীদের দিয়ে স্বাক্ষর করিয়ে সেই টাকা নিজেই আত্মসাধ করেছেন। জানাগেছে, গত রবিবার (১৩ সেপ্টেম্ব) ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দেয়া হয়। এসময় এসএসসি পরীক্ষায় পাশ করেছে মাসুম, রবিউল, সাবিনা, লাকি, দশম শ্রেণীর জাহান আলী, আকাশ সাহা, ঝুমুর রানী শিল এবং সপ্তম শ্রেনীর সুমি আক্তারসহ আরো অনেক ছাত্রছাত্রীদের স্বাক্ষর অন্যদের দিয়ে করিয়ে তাদের টাকা তুলে নিজের পকেটে ঢুকিয়েছেন প্রধান শিক্ষক নিজেই। দশম শ্রেনীর ছাত্রী ঝুমুর রানী শীলের উপবৃত্তির ১২০০ অন্য এক ছাত্রীকে দিয়ে উত্তোলন করিয়ে প্রধান শিক্ষক তার পকেটে ভরেন। আর ওই ছাত্রী তার নামের টাকা চাইতে গেলে প্রধান শিক্ষক ধমক দিয়ে বলেন, তুই কোন টাকা পাবি না।’ নাম প্রকাশ না করার শর্তে কয়েক জন ছাত্র-ছাত্রী অভিযোগ করে বলেন, অন্যের নামের টাকা আমাদের দিয়ে স্বাক্ষর করিয়ে উত্তোলন করিয়ে বেশির ভাগ টাকা প্রধান শিক্ষক নিজেই নিয়েছেন আর আমাদের হাতে দুই’শ থেকে তিন’শ টাকা ধরিয়ে দিয়েছেন। ওই বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র আকাশ সাহা দুই বছর পূর্বে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্ত্তি হয়েছে এর পরেও তার নামের টাকা প্রধান শিক্ষক মহিউদ্দিন অন্য ছাত্রদের দিয়ে উত্তোলন করিয়ে নিজেই তার পকেট ভারি করছেন।
সপ্তম শ্রেনীর ছাত্রী সুমি আক্তারের মা রানী বেগম বলেন, আমার মেয়ের নামের ৭৫০ টাকা অন্য মেয়েদের দিয়ে উত্তোলন করে নিয়েছে প্রধান শিক্ষক। কিন্তু ঝামেলা হবার ভয়ে আমি ওই প্রধান শিক্ষককে কিছুই বলিনি। এছাড়াও বিদুৎ বিল প্রদানের নামে ওই বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিত ছাত্র-ছাত্রীদের কাছ থেকে মাসে ১০ টাকা করে চাঁদা নিচ্ছেন ওই প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক মহিউদ্দিন সাংবাদিকদের কাছে বলেন, ‘ উপবৃত্তির টাকা আত্মসাতের কোন ঘটনা ঘটেনি। আমাদের বিদ্যালয়ের অনেক শত্রু আছে। তাই তারা আমার বিরুদ্ধে একেক সময় একেক ধরণের মিথ্যা অভিযোগ করছেন।’ এব্যাপারে নলছিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদ হোসেন বলেন,‘ এক শিক্ষার্থীর টাকা অন্যকে দিয়ে উত্তোলন করা সম্পূর্ন আইন বহিরভূত কাজ। এঘটনা যদি সত্য হয় তা হলে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ঝালকাঠিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষর্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ

আপডেট টাইম : ০২:৪৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫