পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

নাটোরে আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

নাটোর : নাটোরের নলডাঙ্গায় উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ (৩০) কে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এ সময় তার ব্যবহৃত মোটর সাইকেলটিও পুড়িয়ে দেয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাসুদেবপুর কাউন্সিলের সামনে এই ঘটনা ঘটে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবির দত্ত ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পৌরসভার টেন্ডার নিয়ে বেশ কিছু দিন ধরেই উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক সোহরাব হোসেন সোহাগ ও অপর যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুর রহমান লিটনের সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ বেলা সাড়ে ১১টার দিকে সোহরাব হোসেন সোহাগ বাসুদেবপুর কাউন্সিলের সামনে মোটর সাইকেল নিয়ে গেলে সেখানে থাকা তোহিদুর রহমান লিটন ও তার সহযোগীরা সোহাগের উপর হামলা চালায়। এসময় সোহাগকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে এবং তার ব্যবহৃত মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুড়ে যাওয়া মোটর সাইকেলটি উদ্ধার করে।

যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুর রহমান লিটন এঘটনার সাথে তার জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, নিজেদের মধ্যে বিরোধ থেকে এই ঘটনা ঘটতে পারে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

নাটোরে আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

আপডেট টাইম : ০৫:৫৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫