অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

৪০ বছর পর ভাইয়ের সেতার বুঝে পেলেন শেখ হাসিনা

ঢাকা: ভাই শেখ কামালের ব্যবহার করা একটি সেতার বুঝে নিলেন বোন শেখ হাসিনা। যা তিনি সংরক্ষণের জন্য বঙ্গবন্ধু জাদুঘরকে দেবার সিদ্ধান্ত নিয়েছেন।

বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের বন্ধু কাজী শামসুদ্দিন বৃহস্পতিবার গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তার ভাইয়ের সেতারাটি তার হাতে তুলে দেন।

গণভবনে সেতারটি হস্তান্তরের সময় বাচ্চুর বড় ভাই কাজী মইনুদ্দিন রাজও উপস্থিত ছিলেন।

সেতারটি বঙ্গবন্ধু জাদুঘরে রাখা হবে বলে গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

বাচ্চু ও রাজের বাবা কাজী আবু নাসেরের সময় থেকেই এই পরিবারের সঙ্গে বঙ্গবন্ধু পরিবারের ঘনিষ্ঠতা ছিল। সেই ঘনিষ্ঠতার সূত্র ধরেই কাজী আবু নাসের এই সেতারটি শেখ কামালকে উপহার দিয়েছিলেন।

সেতারটিতে কিছু সমস্যা দেখা দিলে বন্ধু বাচ্চু কলকাতা যাওয়ার সময় এটি সারিয়ে আনতে দেন শেখ কামাল। বাচ্চু কলকাতায় থাকার সময়েই ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নিহত হন।

এরপর সেতারটি বাচ্চুদের ঢাকার তেজকুনী পাড়ার বাসায়ই ছিল। এখন তা বঙ্গবন্ধু জাদুঘরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ক্রীড়া সংগঠক হিসেবে শেখ কামালের পরিচিতি বেশি হলেও তিনি সংস্কৃতি সংগঠকও ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় নাট্যচর্চায় যুক্ত ছিলেন তিনি।

স্বাধীনতার পরপরই শেখ কামাল স্পন্দন শিল্পগোষ্ঠী নামে একটি সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলেন।

দুই বছরের ছোট ভাইয়ের স্মৃতিচারণ করতে গিয়ে শেখ হাসিনা সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, “স্বাধীনতার পরপরই এদেশের ছেলে-মেয়েদের খেলাধুলা, সংস্কৃতি চর্চা সর্বক্ষেত্রে গড়ে তোলা; তাদের মন-মানসিকতাকে আরো উন্নত করা। এটাই ছিল তার (শেখ কামাল) লক্ষ্য।”

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

৪০ বছর পর ভাইয়ের সেতার বুঝে পেলেন শেখ হাসিনা

আপডেট টাইম : ০৬:৪৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫