পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পঞ্চম অভিযানে অপর্ণা

image

রোহান সিফাত:এ সময়ের আলোচিত অভিনেত্রী অপর্ণা ঘোষ বর্তমানে ধারাবাহিক ও খ- নাটকে শুটিং করছেন। অভিনয় করছেন চলচ্চিত্রেও। তিনি একে একে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মৃত্তিকার মায়া, টু বি কন্টিনিউড এবং মেঘমল্লার নামে চারটি ছবিতে অভিনয় করেছেন। এবার ক্যারিয়ারের পঞ্চম চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন অপর্ণা। ছবির শিরোনাম ‘সুতপার ঠিকানা’। আগামী সপ্তাহে এ ছবির শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি। ছবিটি পরিচালনা করবেন প্রসুন রমহান। এ ছবিতে অপর্ণা প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন। একটি মেয়ের জীবনের নানা গতি প্রকৃতি নিয়েই ছবির গল্প গড়ে উঠেছে। বর্তমানে তিনি এই ছবির পান্ডুলিপি পড়ছেন।
এ প্রসঙ্গে অপর্ণা বাংলার খবর  বিনোদনকে বলেন, ‘আমি ছোটপর্দায় নিয়মিত অভিনয় করলেও বড়পর্দাই আমার প্রধান লক্ষ্য। তাই দেখে-শুনে-বুঝে তবেই চলচ্চিত্রে কাজ করছি। আমার কাছে প্রায়ই ছবির প্রস্তাব আসে। কিন্তু আমার কাছে গল্পের মান পছন্দ না হওয়ার অভিনয় করতে সম্মত হই না। এ ছবিটির সবকিছুই আমার ভালো লেগেছে। আশা করছি এ ছবিতে অভিনয় করেও দর্শকদের মন জয় করতে পারব।’
এদিকে আগামী ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে অপর্ণা অভিনীত ছবি মেঘমল্লার। এ ছবিটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জাহিদুর রহিম অঞ্জন। সম্প্রতি এর দৃশ্যধারণ শেষ হয়েছে। বর্তমানে ছবিটি সেন্সরে জমা দেয়া হয়েছে। মূলত মুক্তিযুদ্ধের গল্প নিয়েই ছবির পটভূমি গড়ে উঠেছে। অপর্ণার ভাষ্য, শৈশব থেকেই মুক্তিযুদ্ধের গল্পের প্রতি আমার প্রবল আগ্রহ। এখনো সুযোগ পেলে গুরুজনদের কাছ থেকে মুক্তিযুদ্ধের গৌরবগাথা শুনি। মুক্তিযুদ্ধবিষয়ক নানরূপ প্রামাণ্য, বই-পুস্তক সংগ্রহ করি। তাই এরকম একটি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে নিজেকে ভীষণ সৌভাগ্যবতী মনে হচ্ছে।’
বর্তমানে অপর্ণা হাফডজনের মতো ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন। তার অভিনীত ধারবাহিক গুলোর মধ্যে রয়েছে ইচ্ছে ঘুড়ি, রাব্বুভাইয়ের বউ, ভালোবাসা কারে কয় প্রভৃতি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পঞ্চম অভিযানে অপর্ণা

আপডেট টাইম : ০৭:১৩:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০১৪