পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

একমঞ্চে গাইলেন রুনা-বন্যা

রুনা লায়লা ও রেজওয়ানা চৌধুরী বন্যা শিল্পীদেরও শিল্পী। তারকাদেরও তারকা। এপারে তো বটেই, ওপার বাংলার শিল্পীদের কাছেও। দেশীয় সংগীতাঙ্গনের এ দুই উজ্জ্বল নক্ষত্র ক’দিন আগে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার মহাউৎসবের মঞ্চে এসেছিলেন। এবার আরেকটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করলেন দু’জনে।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) লোগো পরিবর্তন উপলক্ষে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে গান গেয়েছেন রুনা ও বন্যা। গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তাদের কণ্ঠে গান শুনেছেন শত শত আমন্ত্রিত দর্শক-শ্রোতা।

অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা গেয়েছেন কবিগুরুর গান ‘দুঃখ জাগানিয়া তোমায় গান শুনাবো’ ও ‘আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী’। এরপর রুনা পরিবেশন করেন ‘প্রতিদিন তোমায় দেখি সূর্যরাগে’, ‘অনেক বৃষ্টি ঝরে তুমি এলে’ প্রভৃতি।

এ আয়োজন উপস্থাপনা করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতাহার আলী খান। চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার এবং রফিকুন্নবী ইউসিবির চেয়ারম্যান এম এ হাসেম, চেয়ারম্যান (এক্সিকিউটিভ কমিটি) আনিসুজ্জামান চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলীর হাতে নতুন লোগোর স্কেচ তুলে দেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

একমঞ্চে গাইলেন রুনা-বন্যা

আপডেট টাইম : ০৩:৫৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫