পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

জাতিসংঘে বাল্য বিয়ে নিয়ে কথা বলবে বাংলাদেশি স্কুলছাত্রী

ডেস্ক: জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাল্যবিয়ের বিরুদ্ধে কথা বলতে যাচ্ছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দশম শ্রেণির ছাত্রী মনি বেগম।

এ উপলক্ষে সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মনি আগামী ২১ থেকে ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে থাকবেন বলে সেভ দ্য চিলড্রেন জানিয়েছে।

তাকে জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে সহায়তা করছে সংস্থাটি। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের (এমডিজি) মেয়াদ চলতি বছরেই শেষ হতে চলায় জাতিসংঘের এই অধিবেশনেই আগামী ১৫ বছরের জন্য নতুন উন্নয়ন লক্ষ্য-এসডিজি চূড়ান্ত করবেন বিশ্ব নেতারা।

সবচেয়ে বেশি বাল্যবিয়ের দিক দিয়ে বিশ্বের অন্যতম দেশ বাংলাদেশ। বাল্যবিয়ের কারণে শিক্ষা ও অন্যান্য সুবিধা বঞ্চিত হওয়ার পাশাপাশি শারীরিকভাবে প্রস্তুত হওয়ার আগেই সন্তান নিতে বাধ্য হওয়ায় জীবনকে ঝুঁকির মুখে ফেলেন তারা।

১৬ বছরের কিশোরী মনি নিউ ইয়র্কে প্রশিক্ষণে অংশ নেওয়ার পাশাপাশি জাতিসংঘ, সিভিল সোসাইটি ও বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তাসহ আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। অন্যান্য দেশ থেকেও তার মতো যারা আসছেন তাদের সঙ্গে মিলিত হবেন তিনি।

জাতিসংঘ অধিবেশনে তার সেøাগান হবে #লেট হার গ্রো, অর্থাৎ ‘বেড়ে ওঠা, নিজেকে শিক্ষিত করে তোলা এবং সমাজে ভূমিকা রাখার জন্য মৌলিক সেবাগুলো পাওয়ার ক্ষেত্রে সবার সমান সুযোগ থাকতে হবে’।

মনি বলেন, “মেয়েদের সঠিকভাবে বেড়ে ওঠা ও নিজেদের শিক্ষিত করে তোলা উচিত। কারণ ভবিষ্যৎ বাংলাদেশের জন্য তাদের বিপুল সম্ভাবনা আছে।

“সব সম্ভাবনা শেষ করে দেওয়ার বদলে সমান সুযোগ নিয়ে বেড়ে ওঠার জন্য তাদের সমাজ ও পরিবারের সহযোগিতা দরকার।”

সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে ঢাকার বেশ কয়েকটি স্কুল পরিদর্শনের পাশাপাশি শিশু ও তরুণদের কয়েকটি গ্রুপের সঙ্গে মতবিনিময় করেছেন মনি। ২০১৫ পরবর্তী বিশ্ব তারা কেমন দেখতে চায় তা নিয়ে আলোচনা করেছেন তিনি।

জীবনে বৈমানিক হওয়ার স্বপ্ন দেখেন মনি বেগম।

সেভ দ্য চিলড্রেনের স্বাস্থ্য, পুষ্টি ও এইচআইভি/এইডস বিষয়ক পরিচালক ড. ইশতিয়াক মান্নান বলেন, “মনি বেগম বাংলাদেশের শিশুদের কণ্ঠস্বর। কুলাউড়া থেকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তার যাত্রা সত্যিকার অর্থে এদেশের শিশুদের আকাঙ্ক্ষা ও সম্ভাবনাকে তুলে ধরবে।”

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

জাতিসংঘে বাল্য বিয়ে নিয়ে কথা বলবে বাংলাদেশি স্কুলছাত্রী

আপডেট টাইম : ০৪:০২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫