অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমস্যা শিগগিরই সমাধান : শিক্ষামন্ত্রী

ঢাকা : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবির বিষয়টিকে সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে । শিক্ষকদের এ সমস্যা শিগগিরই সমাধান হবে।

শনিবার রাজধানীর মিন্টো রোডের নিজ বাসায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এবং শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, শিক্ষকদের সঙ্গে শিক্ষা প্রসঙ্গ ও বিশ্ববিদ্যালয়েগুলোর সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেছি। শিক্ষকরা যে প্রস্তাব দিয়েছেন সরকার তাতে গুরুত্ব দিয়েছে। শিক্ষকদের সমস্য সমাধানে কমিটি করা হয়েছে।

৭ সেপ্টেম্বর মন্ত্রিসভায় অষ্টম বেতন কাঠামো অনুমোদনের পর পদমর্যাদা এবং বেতন বৈষম্য নিরসনের দাবিতে আন্দোলন করে আসছিলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষকরা পৃথক বেতন কমিশন গঠনের দাবি করেন।

পরে সরকার বেতন বৈষম্য নিরসন জাতীয় কমিটি পুনর্গঠন করে।

অর্থমন্ত্রীকে কমিটির প্রধান করে এই কমিটি গঠন করা হলে শিক্ষকরা তার বিরোধিতা করেন। এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এ ব্যাপারে স্যার নিজেই বলবেন, এটা আলোচনার বিষয় নয়।

প্রধানমন্ত্রী শিক্ষকদের বিষয়ে সহানুভূতিশীল জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আশা করি সমস্যা শিগগিরই সমাধান হবে। শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও মহাসচিব অধ্যাপক এএসএম মাকসুদ কামাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক সমিতির সভাপতি ড. মো. এহসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির সভাপতি খবির উদ্দিন বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এবং সীমাবদ্ধতার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষক নেতারা বলেন, আমরা চাই শিক্ষকদের সমস্যার সম্মানজনক সমাধান হোক।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমস্যা শিগগিরই সমাধান : শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৯:১২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫