অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

টাঙ্গাইলে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় অভিযুক্তদের প্রত্যাহার

টাঙ্গাইল: কালিহাতী উপজেলায় পুলিশের গুলিতে তিনজন নিহতের ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদের প্রত্যাহার করে টাঙ্গাইল পুলিশ লাইনে নেওয়া হয়েছে।

ঢাকা রেঞ্জের ডিআইজি মাহমুদুল হক নুরুজ্জামান শনিবার বিকেল সোয়া ৪টায় কালিহাতী থানায় সাংবাদিকদের এ তথ্য জানান। কালিহাতীতে মা ও ছেলেকে বিবস্ত্র করে নির্যাতনের বিচার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভে শুক্রবার বিকেলে পুলিশ গুলি চালায়। এঘটনায় স্থানীয় বিক্ষোভকারী তিনজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আর এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরও সাতজন আহত হন।

অপরদিকে শুক্রবারের ওই ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। উপজেলা সদর দিয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল করলেও শহরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শহরে লোকজনের উপস্থিতি কম। তবে পুলিশ ও বিজিবি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন রয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শনিবার দুপুরে জানান, ময়নাতদন্ত শেষে তিনজনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করেনি। তবে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এলাকাবাসীর বিরুদ্ধে পুলিশের মামলার প্রস্ততি চলছে বলে জানান তিনি। এর আগে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠিত হওয়ার কথা বলেছে জেলা প্রশাসক।

এ ব্যপারে ঘাটাইল ও কালিহাতী উপজেলার নির্বাহী কর্মকর্তাদের তথ্য-উপাত্ত সংগ্রহ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

টাঙ্গাইলে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় অভিযুক্তদের প্রত্যাহার

আপডেট টাইম : ১১:৩৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫