অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

সৌদি আরবে মর্টার হামলায় নিহত বাতেনের বাড়িতে চলছে শোকের মাতম

ব্রাহ্মণবাড়িয়া: সৌদি আরবে মর্টার হামলায় নিহত বাতেনের (২৫) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের গুলপুকুরিয়া গ্রামে। মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই তার বাড়িতে চলছে শোকের মাতম।

মা ঝরনা বেগম বার বার মূর্চ্ছা যাচ্ছেন। আর ছেলের জন্যে বিলাপ করে কাদছেন। বাতেনের বাবার নাম মো. মোহন মিয়া। বাতেনরা ৩ ভাই ও ১ বোন। তিন শতাংশ ফসলী জমি আর দেড় শতাংশ ভিটে বাড়ি ছাড়া সম্পদ বলতে আর কোনো কিছুই নেই। সৌদি প্রবাসী বাতেনের পাঠানো টাকা দিয়েই চলতো তাদের সংসার।

জানা গেছে, ধারকর্জ আর সুদের তিন লাখ টাকা দিয়ে ২০০৭ সালে সৌদি আরব পাঠানো হয় বাতেনকে। শুক্রবার বিকেল ৪টায় সৌদি আরব থেকে বাতেনের চাচাতো ভাই জিয়াউর রহমান মৃত্যু সংবাদ বাড়িতে পৌঁছান।

তবে বাতেনের বাবা-মা জানান, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তার কোনো সংবাদ পায়নি। কিভাবে ও কোথায় তার ছেলের লাশ আনার ব্যাপারে খোজ খবর করবো তাও আমরা জানি না। তারা দ্রুত ছেলের লাশ দেশে আনার ব্যাপারে সরকারের সাহায্য কামনা করেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

সৌদি আরবে মর্টার হামলায় নিহত বাতেনের বাড়িতে চলছে শোকের মাতম

আপডেট টাইম : ০৩:৩০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫