অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

‘কালিহাতির ঘটনা আইন-শৃঙ্খলা রক্ষাকারীদের ওপর আস্থাহীনতার প্রমাণ’

ঢাকা: টাঙ্গাইলে মায়ের সামনে ছেলেকে এবং ছেলের সামনে মাকে বিবস্ত্র করে নির্যাতনের বিচার চেয়ে বিক্ষোভকারীদের গুলি করে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে জামায়াত। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান আযাদ বলেন, “টাঙ্গাইলের কালিহাতির ঘটনার দ্বারাই প্রমাণিত হচ্ছে যে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। বর্তমান সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ প্রমাণিত হয়েছে।”

“দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির এক জ্বলন্ত প্রমাণ হলো, টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ঘটনা। দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর দেশের জনগণের আস্থা ও বিশ্বাস না থাকার কারণেই জনগণ অসামাজিক কাজে লিপ্ত দুর্বৃত্তদের বিচারের দাবিতে মাঠে নামতে বাধ্য হয়েছে।”

বিবৃতিতে আরো বলা হয়, “গত বুধবার ভেড়ামারার কৃষি উন্নয়ন করপোরেশনের একজন কর্মকর্তার হাত কেটে নিয়েছে দুর্বৃত্তরা। এ সব ঘটনার দ্বারাই প্রমাণিত হচ্ছে যে, দেশের জনগণের জানমালের কোন নিরাপত্তা নেই। এ অবস্থায় কোন দেশ চলতে পারে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চরম ব্যর্থতার দায়িত্ব কাঁধে নিয়ে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।”

বিবৃতিতে টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলায় সংঘটিত বর্বর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে প্রকাশ্য দিবালোকে মা ও ছেলেকে বিবস্ত্র করা নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের সাথে সাথে তিন জন বিক্ষোভকারীকে গুলি করে হত্যা ও অর্ধশত লোককে আহত করার ঘটনার সাথে জড়িত পুলিশদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

‘কালিহাতির ঘটনা আইন-শৃঙ্খলা রক্ষাকারীদের ওপর আস্থাহীনতার প্রমাণ’

আপডেট টাইম : ০৩:৫৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫